1 Answers
উদ্দীপকের মজিদ সাহেবের কর্মকাণ্ডে 'উপেক্ষিত শক্তির উদ্বোধন' প্রবন্ধের মহাত্মা গান্ধীর অসাম্প্রদায়িক কর্মকান্ডের দিকটি ফুটে উঠেছে।
সমাজের ষোলো আনা জনগোষ্ঠীর দশ আনাই সাধারণ শ্রমজীবী ও ছোট পেশার লোক। কিন্তু এই বড় অংশই অনেক ক্ষেত্রে উপেক্ষিত। যার ফলে সমাজে জনশক্তির যথার্থ ব্যবহার হচ্ছে না।
উদ্দীপকে দেখা যায়, মজিদ সাহেব একজন বিশিষ্ট সমাজসেবক। তিনি শিক্ষিত ও ব্যক্তিত্বসম্পন্ন মানুষ। সমাজের সব মানুষের কাছে তিনি সমাদৃত। তিনি মনে করেন এলাকার সব স্তরের মানুষই তার একমাত্র শক্তি। একইভাবে 'উপেক্ষিত শক্তির উদ্বোধন' প্রবন্ধে দেখা যায়, মহাত্মা গান্ধী ভারতে অসাধ্য সাধন করেছেন। তিনি সব ভারতবাসীর সঙ্গে প্রাণ খুলে মিশেছেন। তাদের সুখ-দুঃখের ভাগীদার হয়েছেন। দরিদ্র ভারতবাসী খেতে না পেলে নিজেও তাদের সঙ্গে উপোস করেছেন। এভাবে তিনি ভারতবাসীকে একত্র করতে পেরেছেন।