উদ্দীপকে 'উপেক্ষিত শক্তির উদ্বোধন' প্রবন্ধের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে 'উপেক্ষিত শক্তির উদ্বোধন' প্রবন্ধের উপেক্ষিত মানুষের জেগে ওঠার দিকটির প্রতিফলন ঘটেছে।
একটি দেশ এগিয়ে যায় দেশের সব স্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে। এক্ষেত্রে সমাজের খেটে খাওয়া মানুষের অবদান সবচেয়ে বেশি। তাই মানুষের মধ্যে চলমান বিভেদ দূর করে সবাইকে একসাথে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
উদ্দীপকে সমাজের উপেক্ষিত মানুষের জেগে ওঠার প্রতি আহ্বান জানানো হয়েছে। এই আহ্বানের মধ্যে তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ পেয়েছে যাদের কষ্ট ও পরিশ্রমের মধ্য দিয়ে দেশ এগিয়ে যায়। অথচ এই দুঃখী মানুষেরা ন্যায্য অধিকারটুকুও পায় না। উঁচু শ্রেণির মানুষের ভয়ে তারা অধিকারবঞ্চিত হয়ে চুপচাপ বসে থাকে। উদ্দীপকের কবিতাংশে তাদের প্রতি জেগে ওঠার আহ্বান জানানো হয়েছে। 'উপেক্ষিত শক্তির উদ্বোধন' প্রবন্ধেও লেখক সাম্যবাদী সমাজ গঠনের আহ্বান জানিয়েছেন। এক্ষেত্রে সমাজের তথাকথিত নিচুশ্রেণির মানুষদের জেগে উঠতে হবে। নিজেদের অধিকার আদায়ের বিষয়ে সচেতন হয়ে একযোগে কাজ করতে হবে। দূর করতে হবে ধনী-দরিদ্র, উঁচু-নিচুর বিভেদ। প্রবন্ধের মতো উদ্দীপকেও এই আহ্বানের দিকটি প্রতিফলিত হয়েছে।