1 Answers

উদ্দীপকে 'বই পড়া' প্রবন্ধের বই পড়ার ওপর গুরুত্বারোপের দিকটি প্রতিফলিত হয়েছে। 

বই মানুষের শ্রেষ্ঠ বন্ধু। বই পড়ার মাধ্যমে জ্ঞানের আলোয় মানুষ আলোকিত হয়। বই পড়ার উপযুক্ত স্থান লাইব্রেরি। সব ধরনের বই পাওয়া যায় বলে সাধারণ লাইব্রেরি বই পড়ার জন্য বেশি উপযোগী। লাইব্রেরিতে বই পড়ে বিচিত্র চিন্তাচেতনা, উপলব্ধি, জীবনদর্শন সম্পর্কে জ্ঞানলাভ করা যায়।

উদ্দীপকে মানুষের অসীম ক্ষমতা এবং বই পড়ার গুরুত্ব তুলে ধরা হয়েছে। বই পড়ে জ্ঞানের সাধনার মাধ্যমে হাজারো মনীষী কীভাবে জগতের কল্যাণে আত্মনিয়োগ করেছেন তার ইঙ্গিত রয়েছে এখানে। মূক, বধির ও অন্ধ হয়েও হেলেন কেলার নামে এক নারী বই পড়ে জগতে বিখ্যাত হয়েছেন। যা তাঁকে দৃষ্টিশক্তিসম্পন্ন বহু জ্ঞানী লোকের চেয়েও অধিক সম্মান এনে দিয়েছে। উদ্দীপকের এই বিষয়টি 'বই পড়া' প্রবন্ধের বই পড়ার গুরুত্বের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। 'বই পড়া' প্রবন্ধে লেখক যথার্থ শিক্ষিত হতে হলে মনের প্রসারের কথা বলেছেন। স্বশিক্ষিত এবং যথাযথ শিক্ষিত হওয়ার জন্য বই পড়া একান্ত জরুরি। লেখক শিক্ষা সার্থক করার জন্য বিভিন্ন রকমের বই পড়ে মনের প্রসারতা বৃদ্ধি করতে বলেছেন। উদ্দীপকে হেলেন কেলারের অধিক সংখ্যক বই পড়া এবং জগতে মানবকল্যাণে আত্মনিয়োগের দিকটিও 'বই পড়া' প্রবন্ধের বই পড়ার গুরুত্বকে তুলে ধরেছে।

11 views

Related Questions