1 Answers

উদ্দীপকে 'বই পড়া' প্রবন্ধের শিক্ষাপদ্ধতির নেতিবাচক দিকটির প্রতিফলন ঘটেছে। 

শিক্ষা অর্জনের দিক ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু প্রয়োগের দিক এক- মানব কল্যাণ সাধন। যে শিক্ষা তা করে না, সেটি পূর্ণাঙ্গ শিক্ষা নয়। কাজেই শিক্ষা কোনো আরোপিত বা চাপিয়ে দেওয়ার বিষয় নয়। শিক্ষা স্বেচ্ছায় আনন্দচিত্তে গ্রহণ করার বিষয়।

'বই পড়া' প্রবন্ধে লেখক শিক্ষাব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে গিয়ে শিক্ষাব্যবস্থার ত্রুটিযুক্ত দিকের প্রতি ইঙ্গিত করেছেন। তাঁর মতে, বর্তমান শিক্ষাব্যবস্থায় একজন শিক্ষার্থী না বুঝে মুখস্থ করে পরীক্ষায় পাস করে। শিক্ষকরা তাদের জোর করে বিদ্যা গেলান। এতে করে শিক্ষা শুধু ব্যর্থ হয় না, অনেক স্থলে মারাত্মক আকার ধারণ করে। উদ্দীপকের তোতা পাখিটিকে শিক্ষা দেওয়ার জন্য রাজা পণ্ডিত নিয়োগ করেন। আর পণ্ডিতরা পাখিটিকে জোর করে পুস্তকের পাতা মুখের মধ্যে পুরে দিতে থাকে, যার ফলে তোতা পাখিটি মারা যায়। পাখিটিকে শিক্ষাদানের এই যে পদ্ধতি তা প্রবন্ধের ত্রুটিযুক্ত শিক্ষাব্যবস্থাকেই নির্দেশ করে। তাই বলা যায় যে, উদ্দীপকে আলোচ্য প্রবন্ধের শিক্ষাপদ্ধতির নেতিবাচক দিকটির প্রতিফলন ঘটেছে।

7 views

Related Questions