1 Answers

উদ্দীপকে 'বই পড়া' প্রবন্ধের প্রকৃত শিক্ষালাভের গুরুত্বের দিকটির প্রতি আলোকপাত করা হয়েছে। 

শিক্ষা জীবন ও জগতের কল্যাণ সাধনের জন্য ব্যবহারযোগ্য জ্ঞান। শিক্ষা স্বেচ্ছায় আনন্দের সঙ্গে গ্রহণ করার বিষয়। প্রকৃত শিক্ষা লাভ করলেই একজনের পক্ষে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করা সম্ভব হয়।

উদ্দীপকে গৃহবধূ মালেকার শিক্ষার প্রতি অনুরাগের দিকটি প্রকাশ পেয়েছে। তিনি প্রায় ত্রিশ বছর ধরে বিনা পয়সায় মানুষকে শিক্ষিত করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। 'বই পড়া' প্রবন্ধেও শিক্ষালাভের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। লেখক এখানে এ দেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত শিক্ষার নানা রকম অসংগতির দিক তুলে ধরে স্বশিক্ষায় শিক্ষিত হওয়ার পরামর্শ দিয়েছেন। তাঁর মতে, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। আর তার জন্য লাইব্রেরি প্রতিষ্ঠা করতে হবে। শিক্ষার প্রতি এই অনুরাগ এবং এর প্রয়োজনীয়তা উপলব্ধির দিকটির প্রতি উদ্দীপকে আলোকপাত করা হয়েছে।

5 views

Related Questions