1 Answers
উদ্দীপকে 'ঝরনার গান' কবিতার ঝরনার ছুটে চলার গতিময় ছন্দের দিকটির প্রতিফলন ঘটেছে।
পৃথিবীর সব বস্তুই গতিশীল। আপাতদৃষ্টিতে বস্তুকে স্থির মনে হলেও তার মধ্যে একধরনের গতিময়তা রয়েছে। নদী, ঝরনা প্রভৃতি আপন ছন্দে বয়ে চলে। চলার মাঝেও গতি, ছন্দ ও সৌন্দর্য প্রকাশ পায়।
উদ্দীপকে এক ঝাঁক পায়রার উড়ে চলার অবস্থা বর্ণনা করা হয়েছে। দুপুরের রোদে শান্ত নিঝুম পরিবেশে এক ঝাঁক পায়রা আকাশে পাখা মেলে উড়ে চলে। চৈতালি সূর্যের থমথমে রোদেও তাদের উড়ে চলার উল্লাস লক্ষ করা যায়। পাঁচরঙা এক ঝাঁক পায়রার এই উল্লসিত গতিময় উড়ে চলা 'ঝরনার গান' কবিতার ঝরনার ছুটে চলার গতিময় ছন্দের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। ঝরনা চপল পায়ে অবিরাম ছুটে চলে। পর্বত থেকে নেমে আসা ঝরনার জলরাশি পাথরে আছড়ে পড়ে চারদিকে ছড়িয়ে যায়। সৌন্দর্যপিপাসুদের খোঁজে ঝরনা বিরামহীন ছুটে চলে। চঞ্চল পায়ে ছুটে চলে ঝরনা সৌন্দর্যপিপাসুদের মুগ্ধ করে। পাহাড়ের মৌনতা ভেঙে ঝরনার এই ছুটে চলার দিকটি উদ্দীপকের পাঁচরঙা এক ঝাঁক পায়রার নাগরিক আকাশে উড়ে চলার সৌন্দর্যের দিকটিকে নির্দেশ করে। এভাবে 'ঝরনার গান' কবিতার ঝরনার চলার গতিময়তা উদ্দীপকে প্রতিফলিত হয়েছে।