1 Answers

উদ্দীপকে রেবা স্কুলে যাওয়ার সময় দরজায় ধাক্কা খেলে রেবার দিদিমা বলেন, “একটু বসে যাও। আজ চাঁদে গ্রহণ লেগেছে।" এখানে রেবার দিদিমার বক্তব্যে লৌকিক ব্যাখ্যার দিকটি ফুটে উঠেছে। কোনো ঘটনাকে ব্যাখ্যা করতে যখন কোনো অদৃশ্য, অপ্রাকৃতিক ও দৈবশক্তির সাহায্য নেওয়া হয়, তখন তাকে লৌকিক ব্যাখ্যা বলা হয়। যেমন : চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের ক্ষেত্রে বলা হয়ে থাকে, রাহু নামক দেবতা চন্দ্র-সূর্যকে গ্রাস করেছে। আবার ওলাবিবির আবির্ভাবে কলেরা হয়, শীতলা দেবীর অসন্তুষ্টিতে বসন্ত হয়। লৌকিক ব্যাখ্যা লৌকিক জ্ঞানের উপর নির্ভরশীল। অতিপ্রাকৃত, অতিজাগতিক বিষয়ের উপর ভিত্তি করে লৌকিক ব্যাখ্যা করা হয়। উদ্দীপকে দিদিমা অতিপ্রাকৃত বিষয়ের উপর ভিত্তি করেই বলেছেন, আজ চাঁদে গ্রহণ লেগেছে রাহুর কারণে। তুমি দরজায় ধাক্কা খেয়েছ। রাস্তায় অমঙ্গল হতে পারে। তাই বসে যাত্রাবিরতি করে অশুভকে দূর করে দাও।

5 views

Related Questions