1 Answers
উদ্দীপকে জায়েদা খাতুনের অনুমানকে যুক্তিবিদ্যার ভাষায় বলা হয় সম্ভাবনা। নিচে এ সম্পর্কে ব্যাখ্যা করা হলো-
'সম্ভাবনা' বিষয়টির যৌক্তিক আলোচনার সূত্রপাত ঘটেছিল সপ্তদশ শতাব্দীর মধ্যভাগে। অবশ্য 'পাশা' খেলার দান পরার ব্যাপারে সম্ভাব্যতার মাত্রা নিয়ে প্রখ্যাত বিজ্ঞানী গ্যালিলিও প্রথম ধারণা দেন। আসলে সম্ভাবনার বিশ্লেষণের প্রথম সূচনা হয়েছিল প্যাসকেল (১৬২৩-১৬৬২) এবং ফারমা (১৬০১- ১৬৬৫) নামক তৎকালীন দুজন বিজ্ঞানীর পত্র যোগাযোগের মাধ্যমে। ঐ সময় ফ্রান্সের বিখ্যাত জুয়াড়ি শেভেলিয়র দ্য মেরে জুয়া খেলায় এক আপাতবিরোধী সমস্যার সমাধানের জন্য মনীষী প্যাসকেলকে অনুরোধ জানান। প্যাসকেলের কাছ থেকে বিশিষ্ট চিন্তাবিদ ফারমা বিষয়টি অবহিত হন এবং এ দুজনের আন্তরিক প্রচেষ্টায় 'সম্ভাবনার' দুয়ার খুলে যায়। পরবর্তীকালে বারনৌলি নামের এক বিখ্যাত গণিতজ্ঞ এবং জোতির্বিজ্ঞানী ল্যাপ্লাস (Laplas) সম্ভাবনার উপর সুদূরপ্রসারী প্রভাব ফেলতে সক্ষম হন।
মানুষের মন (Mind) জ্ঞানপিপাসু। মানুষ চায় নতুন নতুন তথ্য জানতে, শিখতে ও জ্ঞানার্জন করতে। ফলে এ জটিল বৈচিত্র্যপূর্ণ জগতের অনেক কিছুই আয়ত্তে এনে মানুষ তার সম্পর্কে জানতে সক্ষম হয়েছে। তথ্য-প্রযুক্তির এ জগতে মানুষ নিশ্চিত হতে পেরেছে অনেক কিছু। আবার কিছু গুরুত্বপূর্ণ তথ্য- প্রযুক্তি জানতে বাকিও আছে। ফলে এসব অজানা বিষয় সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা আমাদের পক্ষে অসম্ভব। সুতরাং এ-সমস্যা থেকেই উদ্ধ হয়েছে সম্ভাবনা কথাটির, যা ধীরে ধীরে সমকালীন যুক্তিবিদ্যায় গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণতি লাভ করে।