1 Answers
উদ্দীপকে জায়েদা খাতুনের অনুমানকে বলা হয় সম্ভাবনা। নিচে এর প্রকৃতি বর্ণনা করা হলো-
'সম্ভাবনা' কথাটা অনেকার্থক। সচরাচর আমরা কোনো ঘটনা সম্ভম্ব বলতে, ঘটনাটা না ঘটার চেয়ে ঘটার সম্ভাবনাই বেশি বলতে চাই। কিন্তু বৈজ্ঞানিকভাবে কোনো ঘটনা সম্ভম্ব বলতে এমন একটা ঘটনাকেই বোঝায়, যা ঘটা অসম্ভব নয়, তবে তার ঘটার সম্ভাবনা নিশ্চয়তার চেয়ে কম। সম্ভাবনার এ ধারণাকে একটা ভগ্নাংশে (Fraction) ব্যক্ত করা যায়। ১-কে নিশ্চয়তার এবং ০-কে অসম্ভাবনার সূচক হিসেবে ধরলে সম্ভাবনার পরিমাণ থেকে পর্যন্ত হতে পারে।
হরটি (Denominator) দ্বারা বোঝাবে ঘটনাটা কতবার ঘটে আর লবটা (Numerator) দ্বারা বোঝাতে ঘটনাটার অপর একই ঘটনার সাথে কতবার সমাপতন ঘটে। ধরা যাক, আমরা নিরীক্ষণ করি যে, ১০ জন লোকের মধ্যে ২ জন ষাট বছর পর্যন্ত বাঁচে। তাহলে কোনো লোকের ষাট বছর বয়স পর্যন্ত বাঁচার সম্ভাবনা হবে অর্থাৎ । এখানে আমরা সম্ভাবনাকে একটা ভগ্নাংশ হিসেবে ব্যক্ত করেছি। কিন্তু সম্ভাবনাকে আমরা একটা অনুপাত (Proportion) হিসেবেও ব্যক্ত করতে পারি। যেমন- নয় দিনের মধ্যে তিন দিন মেঘাচ্ছন্ন আকাশ হলে আর ছয় দিন হবে মেঘমুক্ত আকাশ। তাহলে কোনো একটা দিনে আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা হবে ৯ : ৩ অর্থাৎ ৩ : ১ এবং কোনো একটা দিনে মেঘমুক্ত আকাশ দেখার সম্ভাবনা হবে ৩ঃ ৯ অর্থাৎ ১:৩।