1 Answers
উদ্দীপকে জনাব সাকিল পরবর্তীতে কার্যকর সমন্বয়ে দলীয় সমন্বয় প্রতিষ্ঠা করেছেন তা অত্যন্ত কার্যকর।
প্রতিটা ব্যক্তি, দল ও উপদল, বিভাগ ও উপবিভাগ যার যার মতো না চলে দলীয় সমঝোতা অনুযায়ী বা মিলে-মিশে চলার নীতিকেই দলীয় সমঝোতার নীতি বলে।
উদ্দীপকে জনাব সাকিল জনবল পুনঃবিন্যাস করলেন। প্রতিটা বিভাগীয় প্রধান যেন স্ব-উদ্যোগে অন্য বিভাগের সাথে নিজেদের সঙ্গতি রেখে দলীয় প্রচেষ্টা জোরদার করে এজন্য সবাইকে উৎসাহিত করলেন। একান্ত প্রয়োজনেই তিনি এক্ষেত্রে হস্তক্ষেপ করেন। অর্থাৎ . জনাব সাকিল পরবর্তীতে বিভিন্ন ব্যক্তি, বিভাগ ও উপবিভাগের কাজে দলীয় সমন্বয় প্রতিষ্ঠা করেছেন। এক্ষেত্রে আনুষ্ঠানিক প্রকৃতির সমন্বয় ব্যবস্থা সবসময়ই ভালো ফল দিতে পারে না। কর্মী বা বিভাগের মধ্যে সুসম্পর্ক স্থাপনে অনানুষ্ঠানিক ও দলগত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে পারলে অনেক ক্ষেত্রে ভালো ফল পাওয়া যায়।
পরিশেষে বলা যায়, প্রতিষ্ঠানের সকল স্তরে কার্যকর সমন্বয় ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে উক্ত দলীয় সমঝোতা বজায় থাকা আবশ্যক। অন্যথায় যত চেষ্টা করাই হোক না কেন প্রতিষ্ঠানে যথাযথ সমন্বয় ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়।