1 Answers
প্রাতিষ্ঠানিক লক্ষ্যার্জনে ব্যবস্থাপনা পরিচালকের কর্তৃত্ব বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রতিষ্ঠানে নিয়োজিত কোনো কর্মীকে বিশেষ কোনো দায়িত্ব অর্পণ করা হলে তা সম্পাদনে প্রয়োজনীয় কর্তৃত্ব তথা ক্ষমতা দিতে হয়। কেননা দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় ক্ষমতা পেলে কর্মীরা যথাসময়ে কার্যসম্পাদন করে লক্ষ্য অর্জনে সহায়তা করতে পারে।
প্রেষণা কর্মীদের উচ্চ মনোবল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ প্রেষণা উচ্চ কার্যসন্তুষ্টির সৃষ্টি করে আর এরূপ সন্তুষ্টি মনোবলের ওপর প্রত্যক্ষ প্রভাববিস্তার করে। তাই প্রেষণা প্রতিষ্ঠান এবং কাজের প্রতি কর্মীদের অধিক আন্তরিক করে তোলে সেই সাথে প্রতিষ্ঠানের স্বার্থবিরোধী যেকোনো কার্যকলাপ নিরুৎসাহিত করে। ফলে প্রতিষ্ঠানে একটি উত্তম কার্যপরিবেশ সৃষ্টি হয়।
উদ্দীপকে পদ্মা ফ্যাশনস লিমিটেড সবসময় মানসম্মত পোশাক সরবরাহের ওপর গুরুত্ব দিতেন। তিনি কর্মীদের প্রতি কখনই প্রেষণা দ্বারা মনোবল বৃদ্ধির প্রতি গুরুত্ব দেন নি। ফলে প্রতিষ্ঠান পোশাক সরবরাহে গ্রাহকদের চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়। তিনি যদি প্রথম থেকেই মানসম্মত পোশাক সরবরাহের পাশাপাশি কর্মীদের আর্থিক- অনার্থিক প্রেষণা দিয়ে মনোবল বৃদ্ধি করতে পারতেন, তাহলে ঈদ উৎসবে গ্রাহকদের চাহিদা অনুযায়ী পোশাক সরবরাহ করা যেত। সুতরাং ভবিষ্যতে গ্রাহক চাহিদা পূরণে পদ্মা ফ্যাশনস লিমিটেডকে প্রেষণা প্রক্রিয়া বাস্তবায়নের পরামর্শ দেব।