1 Answers

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্ব কর্মকেন্দ্রিক নেতৃত্ব, যা কর্মীবান্ধব ও আধুনিক নয়। যে নেতৃত্ব ধারণায় কর্মীদের নিকট থেকে বেশি কাজ আদায়কেই নেতা গুরুত্বপূর্ণ মনে করে তাকে কর্মকেন্দ্রিক নেতৃত্ব বলে। এক্ষেত্রে কর্মীদের ভালো-মন্দ বিবেচনার চাইতে কাজ আদায়ের বিষয়টিই অধিক গুরুত্ব পায়। উদ্দীপকে প্রাইম কোম্পানি লি.-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব ইকবাল কর্মীদের ভালো-মন্দের গুরুত্ব না দিয়ে শুধু প্রতিষ্ঠানের কাজকর্ম ঠিকমতো পরিচালনা করা হচ্ছে কিনা তা তত্ত্বাবধান করেন। যেকোনোভাবে কাজ আদায় করাটাই তাঁর কাছে গুরুত্বপূর্ণ। অথচ আধুনিক ব্যবস্থাপনায় নেতৃত্ব হলো কর্মীবান্ধব। এক্ষেত্রে নেতা কর্মীদের ভালো-মন্দ, সুযোগ-সুবিধা ও নিরাপত্তা নিশ্চিতকরণের মাধ্যমে সন্তুষ্টি অর্জনের মাধ্যমে কাজ আদায় করা হয়। অর্থাৎ কর্মীদের প্রতি গুরুত্ব দিয়ে কাজ করা হয়। এর ফলে অতি সহজেই প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা সম্ভব হয়। অথচ উদ্দীপকে কর্মের প্রতি গুরুত্ব দিয়ে কাজ আদায় করা হয়। এক্ষেত্রে কর্মীদের ভালো-মন্দ বিবেচনা না করে অধিক কর্তৃত্ব প্রয়োগ বা ভয়-ভীতি প্রদর্শন করে কাজ আদায়ে চেষ্টা করা হয়। এর ফলে স্বল্প সময়ের জন্য সাফল্য পেলেও দীর্ঘমেয়াদি কোনো সুফল আশা করা যায় না। এককথায় এটি কর্মীবান্ধব ও আধুনিক নয়। সুতরাং উদ্দীপকের আলোকে অত্র প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের কর্মকেন্দ্রিক নেতৃত্ব কর্মীবান্ধব ও আধুনিক নয়। এর সাথে আমি একমত পোষণ করছি।

5 views

Related Questions