1 Answers

উদ্দীপকে প্রাতিষ্ঠানিক স্তর বিচারে সামগ্রিক পরিকল্পনার কথা বলা হয়েছে।

যখন সমগ্র প্রতিষ্ঠানের সকল বিভাগ বা অঞ্চলের পরিকল্পনাকে একত্রিত করে যে পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে সামগ্রিক পরিকল্পনা বলে।

উদ্দীপকে হাওলাদার গ্রুপ অব কোম্পানির প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় পরিস্থিতি মোকাবিলার জন্য পাঁচ বছর মেয়াদি একটি পরিকল্পনা প্রণয়ন করেন। এরূপ পরিকল্পনা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী বা সংস্থা কর্তৃক গ্রহণ করা হয়েছে। সাধারণত প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সকল প্রকার পরিস্থিতি মোকাবিলার জন্য এধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়। এ পরিকল্পনায় অনেকগুলো সুযোগের মধ্যে বিভিন্ন প্রকার বিশ্লেষণ করে যেকোনো একটি সুযোগ গ্রহণ করা হয় যা উদ্দীপকে করা হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকে প্রাতিষ্ঠানিক স্তর বিচারে সামগ্রিক পরিকল্পনার কথা বলা হয়েছে।

5 views

Related Questions