1 Answers

উদ্দীপকে মাতৃবাস এবং নয়াবাস পরিবার ব্যবস্থার কথা বলা রয়েছে। মাতৃবাস পরিবারে পাত্র বিয়ের পর পাত্রীর পিতৃগৃহে স্ত্রীসহ বসবাস করে। উপজাতীয় গারো পরিবারগুলোতে মাতৃবাস পরিবার দেখা যায়। নয়াবাস পরিবারে স্বামী-স্ত্রী বিবাহের পর নতুন বাড়িতে দাম্পত্য জীবন শুরু করে।

রোমানা তার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বান্ধবীর বাড়িতে গিয়ে দেখে সেখানকার মেয়েরা বিয়ের পর স্বামীসহ নিজের বাবার বাড়িতে বসবাস করে। যা মাতৃবাস পরিবারকে নির্দেশ করছে। অন্যদিকে তার বড় ভাই তার কর্মস্থলের সুবিধার জন্য স্ত্রীকে নিয়ে নতুন বাড়িতে বসবাস করছে। যা নয়াবাস পরিবার ব্যবস্থার সাথে সাদৃশ্যপূর্ণ। বর্তমানে শহরাঞ্চলে নয়াবাস পরিবার দেখা যায়।

4 views

Related Questions