1 Answers

উদ্দীপকে সরকারি প্রতিষ্ঠান রপ্তানি উন্নয়ন ব্যুরোর কথা বলা হয়েছে। রপ্তানি আয় বৃদ্ধি করে দেশের অর্থনীতির বুনিয়াদকে শক্তিশালী করার জন্য বাংলাদেশে সরকারি মালিকানায় যে আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কাজ করছে তাকেই রপ্তানি উন্নয়ন ব্যুরো বলে।

উদ্দীপকে বাংলাদেশে রপ্তানি অপেক্ষা আমদানির পরিমাণ বেশি বলে সরকার প্রতিকূল ভারসাম্য কাটাতে রপ্তানি উন্নয়ন ব্যুরোর মাধ্যমে রপ্তানি বৃদ্ধির নানান কার্যক্রম হাতে নিয়ে অগ্রসর হচ্ছে। সরকার একটি আন্তর্জাতিক সংস্থার স্বল্পোন্নত দেশগুলোকে সংঘবদ্ধ করে শুল্কমুক্ত ও কোটামুক্ত উন্নত দেশগুলোতে পণ্য বিক্রয়ের চেষ্টা চালাচ্ছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরো পণ্যের বাজার বৃদ্ধি ও প্রচারের লক্ষ্যে বিভিন্ন আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ করে এবং উৎপাদক ও রপ্তানিকারীদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে সহায়তা করে। এমনকি দেশের অভ্যন্তরে মেলার ব্যবস্থা করে জনগণকে দেশি পণ্য ক্রয়ে উদ্ধৃত করে। এটি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত একটি সংস্থা যা বিভিন্ন ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত হয়। অতএব, উদ্দীপকে যে সরকারি প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে তা হলো রপ্তানি উন্নয়ন ব্যুরো।

5 views

Related Questions