1 Answers

উদ্দীপকে গ্রামীণ ক্ষমতা কাঠামোর যে উপাদানটির কথা বলা হয়েছে তা হলো ভূমি।

গ্রামীণ ক্ষমতা কাঠামোর অন্যতম উপাদান হলো ভূমি। গ্রামীণ ক্ষমতার একটি স্বাধীন উপাদান হিসেবে ভূমি মালিকানা সব গবেষকদের দৃষ্টিতেই অত্যন্ত গুরুত্ববহ। কেননা, ভূমি বাংলাদেশের গ্রামীণ সম্প্রদায়ের অন্যতম আর্থিক সম্পদ হিসেবে বিবেচিত। কৃষিভিত্তিক অর্থনীতি বলেই গ্রাম সমাজে ক্ষমতা কাঠামোর প্রকৃতি গঠনে ভূমি সক্রিয় উপাদান হিসেবে ভূমিকা রাখে। বৃহৎ ভূমি মালিকানা মানেই বর্গাচাষী ও দিনমজুরদের বৃহৎ অংশের উপর নিয়ন্ত্রণ। ভূমি পরিবারের সামাজিক অবস্থান নিশ্চিত করার সাথে ভূমিলব্ধ উদ্বৃত্ত আয়ের পথও খুলে দেয়। ভূমি গ্রামের ব্যক্তি ও পরিবারের সামাজিক অবস্থান, মর্যাদা ও প্রতিপত্তি বৃদ্ধি করে। ফলে ভূমির মালিকানা ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। গ্রামীণ সমাজের ক্ষমতা কাঠামো ভূমির ওপর অনেকাংশে নির্ভরশীল।

উদ্দীপকে দেখা যায়, কাদের মিয়া অনেক জমির মালিক। তার জমিতে অনেক বর্গাচাষিও কাজ করে। গ্রামে তার আলাদা দাপটও রয়েছে। সুতরাং এ থেকে বোঝা উদ্দীপকে যায় গ্রামীণ ক্ষমতা কাঠামো ভূমির কথা বলা হয়েছে।

তাই বলা যায়, উদ্দীপকে গ্রামীণ ক্ষমতা কাঠামোর ভূমি উপাদানটির কথা বলা হয়েছে।

5 views

Related Questions