1 Answers

উদ্দীপকে নির্দেশিত সমাজে বাংলাদেশের গ্রামীণ সমাজের ক্ষমতা কাঠামোর জেন্ডার বৈষম্যগত উপাদান প্রতিফলিত হয়েছে। বাংলাদেশের গ্রামীণ সমাজে এখনো পুরুষরা ক্ষমতাবান, নারীরা জেন্ডার বৈষম্যের শিকার এবং সামাজিকভাবে নারীরা এখনো পুরুষদের অধস্তন রয়েছে। নারীদের ওপর নির্যাতন অব্যাহত রয়েছে। সম্পদ, সামাজিক ও ব্যক্তিগত উন্নয়ন, আইনের সুরক্ষা প্রভৃতি ক্ষেত্রে নারী অধিকার এখনো সীমিত। তাই নারী-পুরুষ সমতার বিষয়টি এখনো প্রতিষ্ঠিত হয়নি। খাদ্য, শিক্ষা, বাসস্থান, স্বাস্থ্যের মতো মৌলিক অধিকার থেকে গ্রামীণ নারীরা এখনো বঞ্চিত। চাকরি বা কর্মসংস্থান, ভূমি, সম্পদ ও ঋণের মতো বস্তুগত সুবিধাগুলোর সীমিত সুযোগ আরও সংকটাপন্ন হয়েছে। সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি অনেক গভীর। শিক্ষাক্ষেত্রে ও শ্রম বাজারে জেন্ডার বৈষম্য লক্ষণীয়। প্রযুক্তি ব্যবহারের ফলে কৃষিতে নারীর অংশগ্রহণ নেই।

উদ্দীপকে রাহেলার গ্রামে ট্রাক্টর আসায় সে কৃষি কাজের দায়িত্ব থেকে বঞ্চিত হয়। তার স্বামী মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ করে দেয় এবং তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে।

উপরের আলোচনার প্রেক্ষিতে এবং উদ্দীপকের আলোকে বলা যায়, উদ্দীপকের নির্দেশিত সমাজে বাংলাদেশের গ্রামীণ সমাজের ক্ষমতা কাঠামোর একটি গুরুত্বপূর্ণ উপাদান জেন্ডার বৈষম্যকে দেখানো হয়েছে।

5 views

Related Questions