উক্ত উপাদানই কি উদ্দীপকে নির্দেশিত ক্ষমতা কাঠামোর একমাত্র উপাদান? যুক্তি দাও। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকে নির্দেশিত উক্ত উপাদান ছাড়া গ্রামীণ সমাজের ক্ষমতা কাঠামোর আরও বেশ কিছু উপাদান রয়েছে।
গ্রামীণ সমাজে ক্ষমতা কাঠামোর একটি উল্লেখযোগ্য উপাদান হলো ধনসম্পদ। যার সম্পদ যত বেশি সে তত বেশি ক্ষমতাবান। বাংলাদেশের জমিদার ও জোতদার শ্রেণি গ্রামীণ ক্ষমতা কাঠামোয় অত্যন্ত প্রভাবশালী একটি গোষ্ঠী। বাংলাদেশের গ্রামীণ সমাজের ক্ষমতা কাঠামোয় শিক্ষা একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করছে। শিক্ষাকে তারা বুদ্ধিবৃত্তি ও জ্ঞানের প্রতীক হিসেবে বিবেচনা করে। এ সমাজে যারা প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, কলেজের শিক্ষক, উকিল, ডাক্তার সামাজিক ক্ষেত্রে তাদের আলাদা মর্যাদা ও সম্মান রয়েছে। এ সমাজে সৈয়দ, পাঠান, মুঘল বংশের লোকজন ছিল আশরাফ শ্রেণিভুক্ত। অপরপক্ষে স্থানীয় অধিবাসীরা ছিল আতরাফ শ্রেণিভুক্ত।
ক্ষমতার ক্ষেত্রে বংশের পদবি সক্রিয় ভূমিকা পালন করত। তবে শিক্ষার সম্প্রসারণ ও শিল্পায়নের কারণে গ্রামীণ সমাজে ইউনিয়ন পরিষদকে আনুষ্ঠানিক ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসেবে চিহ্নিত করা হয়। ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা গ্রামীণ রাজনীতি ও ক্ষমতা কাঠামোর গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।
উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামোয় বংশ মর্যাদায়, শিক্ষা ও জেন্ডার-এর তুলনায় ভূমি মালিকানা মূখ্য ভূমিকা পালন করছে।