1 Answers

উদ্দীপকে নির্দেশিত ভাষা আন্দোলন বাঙালি জাতীয়তাবাদের মূলভিত্তি।

ভাষা আন্দোলন বাঙালি জাতীয়তাবাদের মূলভিত্তি। পাকিস্তান সৃষ্টির পর পাকিস্তান রাষ্ট্রের বৈষম্য ও নির্যাতনের বিরুদ্ধে পূর্ব বাংলায় বাঙালিদের প্রথম বিদ্রোহ গড়ে ওঠে ভাষাকে কেন্দ্র করে। এই আন্দোলন পাকিস্তানি জাতীয়তাবাদের ভিত্তিকে দুর্বল করে এবং বাঙালিদের মধ্যে বাঙালি জাতীয়তাবাদী চেতনার জন্ম দেয়। এ আন্দোলনের ফলে বাঙালি জাতির মধ্যে যে জাতীয়তাবাদী চেতনার উম্মেষ ঘটে তা তাদের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির পথকে সুগম করে এবং স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

স্বাধীন বাংলাদেশের ভিত্তি ছিল ভাষা আন্দোলনের মাধ্যমে তৈরি জাতীয়তাবাদ। এ আন্দোলনের অনুপ্রেরণায় বাঙালিরা ধাপে ধাপে স্বাধিকার থেকে স্বায়ত্তশাসন এবং স্বায়ত্তশাসন থেকে স্বাধীনতার দিকে অগ্রসর হয়। '৫৪ র যুক্তফ্রন্ট নির্বাচন' ৬২ এর শিক্ষা আন্দোলন, ৬৬ এর ছয় দফা আন্দোলন, ৬৯ এর গণ- আন্দোলন, '৭০ এর নির্বাচন এবং '৭১ এর স্বাধীনতা সংগ্রাম সবই '৫২ এর ভাষা আন্দোলনের অনুপ্রেরণার ফসল। অর্থাৎ, ভাষা আন্দোলন বাঙালি জনগণের মধ্যে জাতীয় সংহতি ও একাত্মবোধ সৃষ্টি করে এবং বাঙালিদের নিজেদের স্বাতন্ত্র্য সত্তা সম্পর্কে সচেতন করে তোলে।

উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে সুস্পষ্টভাবে বলা যায় যে, ভাষা আন্দোলন ছিল বাঙালি জাতীয়তাবাদের মূলভিত্তি।

5 views

Related Questions