1 Answers

আমি মনে করি প্রশিক্ষণই উক্ত প্রতিষ্ঠানের সাফল্যের মূল কারণ। যে প্রক্রিয়ায় কর্মীর যোগ্যতা ও দক্ষতার উন্নয়ন ঘটানো হয় তাকে প্রশিক্ষণ বলে। কর্মীদের প্রশিক্ষণ প্রতিষ্ঠানের উন্নতিতে সহায়ক ভূমিকা রাখে। নর্থ-সাউথ মোটরস লিমিটেড প্রতিষ্ঠানে নতুন কর্মী নিয়োগ করার পর তাদের ছয় মাসের প্রশিক্ষণ প্রদান করে। এ ছয় মাসে কর্মীরা প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা লাভ করে এবং তাদের কার্যপদ্ধতি সম্পর্কে জ্ঞান লাভ করে।

উদ্দীপকে প্রশিক্ষণের ফলে নর্থ-সাউথ মোটরস লিমিটেডের কর্মীদের দক্ষতার উন্নয়ন ঘটে এবং নতুন কর্মীরা, কাজে আত্মবিশ্বাস পায়। তাদের কার্যপ্রক্রিয়া জানা থাকার ফলে নর্থ-সাউথ মোটরস লিমিটেড প্রতিষ্ঠানটির সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে পারে। কীভাবে প্রতিষ্ঠানে উন্নয়নসাধন করা যায় তা নিয়োগপ্রাপ্ত কর্মীরা প্রশিক্ষণের মাধ্যমে জানতে পারে। ছয় মাসের প্রশিক্ষণ গ্রহণ করায় কর্মীরা কারিগরিভাবেও দক্ষ হয়। ফলে শ্রম ঘূর্ণায়মানতা হ্রাস পায়। এসব বিষয়সমূহের আলোকে জনাব খালিদ হাসান অত্যন্ত দক্ষতার সাথে প্রতিষ্ঠান পরিচালনা করতে পারছেন এবং প্রতিষ্ঠান সফলতা পাচ্ছে বলে আমি মনে করি।

5 views

Related Questions