1 Answers

প্রশিক্ষণ হলো নিয়োজিত কর্মীদেরকে তার কাজ, দায়-দায়িত্ব, ক্ষমতা ইত্যাদি সম্পাদনের কলাকৌশল সম্যকভাবে অবহিত করার প্রচেষ্টা।

'প্রশিক্ষণই মটরস লিমিটেডের উৎপাদন বৃদ্ধির মূল কারণ'- এ উক্তিটির সাথে আমি একমত। কারণ একজন মানুষ নিজে নিজে সব কাজ শিখে যাবে এটা কখনই আশা করা যায় না। তাই কাউকে কোনো কাজের ভার বা দায়িত্ব ন্যস্ত করার আগে বা সাথে সাথে তাকে সে বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে হয়। আর তখনই একটি প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি পাবে।

উদ্দীপকে মটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব আতিক তার প্রতিষ্ঠানের বিভিন্ন শাখায় কর্মীদের শূন্যপদ পূরণের জন্য দক্ষ ও যোগ্য কর্মী নির্বাচনের জন্য তিনি নিয়োগ প্রক্রিয়া করে নির্বাচিত কর্মীদেরকে প্রতিষ্ঠানের অভ্যন্তরে ছয় মাসের প্রশিক্ষণ দিয়ে স্থায়ী নিয়োগ দেন। এর ফলে কর্মী নিজ কাজ বা কর্মপদ্ধতির সাথে পরিচিত হতে পারে, যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধি পায়। প্রশিক্ষণের ফলে ঊর্ধ্বতনদের সান্নিধ্যে এসে তারা অনেক কিছুই জানতে পারে, ফলে তাদের পক্ষে নির্দেশনা অনুধাবন ও বাস্তবায়ন সহজ হয় এবং সময় ও কাঁচামালের সাশ্রয়সহ অন্যান্য পরোক্ষ ব্যয় হ্রাস পায়। প্রশিক্ষণের ফলে তাদের চিন্তা-চেতনায় উৎকর্ষতা আসে, ফলে কর্মী কার্যের সাথে জড়িত সম্ভাব্য ঝুঁকি ও কলকজার যথাযথ ব্যবহার সম্পর্কে অবগত হতে পারে।

প্রশিক্ষণের ফলে কর্মীবৃন্দ নবতর কলাকৌশল ও প্রযুক্তির সাথে পরিচিত হতে পারে। ফলে তাদের দক্ষতা বৃদ্ধি পায় এবং প্রতিষ্ঠানের সফলতা আসে। তাই বলা যায়, 'প্রশিক্ষণই উক্ত প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধির মূল কারণ'- উক্তিটি যথার্থ।

5 views

Related Questions