1 Answers

উদ্দীপকে উল্লিখিত পলাশের বর্ণনায় সামজিক পরিবর্তন নামক বিষয়টির প্রতিফলন ঘটেছে। সামাজিক পরিবর্তনের কতগুলো বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়।

সামাজিক পরিবর্তন একটি ধারাবাহিক ও চলমান প্রক্রিয়া। সামাজিক পরিবর্তনের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এটি বৈচিত্র্যময়। এই পরিবর্তন কখনও দীর্ঘস্থায়ী আবার কখনো ক্ষণস্থায়ী, কখনো একমুখী আবার কখনো বহুমুখী, কখনো পরিকল্পিত কখনো অপরিকল্পিত। কিছু কিছু সামাজিক পরিবর্তন খুব দ্রুতগতিতে সম্পন্ন হয়। আবার কিছু কিছু সামাজিক পরিবর্তন মন্থর গতিতে সম্পন্ন হয়। সামাজিক পরিবর্তন অনেকটা অনিশ্চিত। সামাজিক পরিবর্তন প্রকৃতির অন্যান্য পরিবর্তনের মতোই স্বাভাবিক এবং সামাজিক পরিবর্তন সম্পূর্ণ সামাজিক বিষয়।

উদ্দীপকের পলাশ ঢাকায় ছেলেকে দেখতে গেলে সেখানে গিয়ে সে দেখে শহরের অধিকাংশ ছেলেমেয়েরা স্কুল-কলেজে যায়। এবং সেখানকার স্কুল-কলেজগুলো বড় বড় সুরম্য অট্টালিকার ওপর গড়ে ওঠেছে। এমন এক সময় ছিলো যখন এ ধরনের অট্টালিকা, 

5 views

Related Questions