1 Answers

উদ্দীপকে পাঠ্যবইয়ের ওয়াজিব সাদাকাত বিষয়টির প্রতি ইঙ্গিত করা হয়েছে। বিশেষ শর্তসাপেক্ষে ও অবস্থায় যে দান মুসলিমের জন্য বাধ্যতামূলকভাবে আদায় করার বিধান দেওয়া হয় তাকে ওয়াজিব সাদাকাত বলে। মানতের সাদাকাত ও সাদাকাতুল ফিতর হলো ওয়াজিব সাদাকাত। কোনো মুসলিম কোনো কাজ সম্পন্ন হওয়া বা কোনো কিছু পাওয়ার শর্তে যদি কোনো কিছু দান করার নিয়ত করে তাকে মানত বলে। যেমন কেউ বলল, যদি আমি চাকরিটা পাই, তাহলে প্রথম মাসের বেতন দান করে দেব, এটা মানত। সত্যি সত্যিই যদি চাকরি পায় সে মুসলিমের জন্য প্রথম মাসের বেতন দান করে দেওয়া ওয়াজিব হবে। আলোচ্য উদ্দীপকে আরিফ সাহেব উক্ত কাজটিই করেছেন। সুতরাং বলা যায় যে, আলোচ্য উদ্দীপকে ওয়াজিব সাদাকাতের প্রতি ইঙ্গিত করা হয়েছে।

5 views

Related Questions