উদ্দীপকে মনিরের সন্তানদের মধ্যে কোন বিষয়টির উদ্দেশ্য সফল হয়েছে বলে মনে কর? ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকের মনিরের সন্তানদের মধ্যে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য সফল হয়েছে বলে আমি মনে করি। কেননা শিক্ষার উদ্দেশ্যসমূহ মনিরের সন্তানদের মধ্যে নিহিত।
শিক্ষার মাধ্যমে ব্যক্তি ও জাতীয় জীবনের নৈতিক, মানবিক, ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক মূল্যবোধ সৃষ্টির মাধ্যমে মানবিক সৎ- গুণাবলির বিকাশ সাধন এবং বিশ্বভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়। অর্থাৎ শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে সুনাগরিকের গুণাবলি অর্জন ও বিকাশে সহায়তা করে। শিক্ষা সকল মানুষের প্রতি সৌহার্দ্য ও সহমর্মিতাবোধ গড়ে তুলতে সহায়তা করে। শিক্ষার মাধ্যমে জনগণের মধ্যে সমাজসচেতনতা সৃষ্টি এবং সমাজকল্যাণমূলক কাজে অংশগ্রহণে উদ্বুদ্ধ করা হয়। শিক্ষার্থীদের মধ্যে চিন্তা ও মননে দেশাত্মবোধ ও জাতীয়তাবোধ গড়ে তুলতে সহায়তা করা হয় শিক্ষার মাধ্যমে। এটি জাতি, ধর্ম, বর্ণ, নারী-পুরুষ নির্বিশেষে সকল প্রকার বৈষম্য দূর করে। তাই বলা যায়, মনিরের সন্তানদের মধ্যে শিক্ষার উদ্দেশ্যসমূহ নিহিত রয়েছে। এ কারণে তারা মা- বাবার প্রতি শ্রদ্ধাশীল এবং তাদের দেখাশোনা করে।