উদ্দীপকে উল্লেখিত মাওলানা সাহেব যে বিষয়টির আলোচনা করেছেন তা প্রয়োগ করার পদ্ধতি বর্ণনা করো। (প্রয়োগ)
1 Answers
মূল বিষয় বিবেচনা করে শাখা বিষয়ে মূলের হুকুমের অনুরূপ হুকুম আরোপ করার পদ্ধতি অনুসরণ করে কিয়াস প্রয়োগ করা যাবে। নিজের খেয়ালখুশি মতো স্বার্থপরভাবে কিয়াস করা বৈধ নয়। মূল বিষয় বিবেচনা করে শাখা বিষয়ে মূলের হুকুমের অনুরূপ হুকুম অর্থাৎ উদ্ভূত সমস্যার সমাধান কুরআন-সুন্নাহর কোনো বিধানের সাথে সাদৃশ্য রেখে সমাধান করতে হবে। তাছাড়া শরিয়তের ইমামগণ বিশুদ্ধ কিয়াস করার ব্যাপারে কতগুলো নীতিমালা অনুসরণের নির্দেশনা প্রদান করেছেন।
উদ্দীপকে মাওলানা বাসেত সাহেব কিয়াসের আলোকে মাসয়ালা প্রণয়নের পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছেন যা কুরআন, হাদিস ও ইজমার পরিপন্থি হবে না। কুরআন, হাদিস ও ইজমার দ্বারা প্রবর্তিত কোনো আইনের মূলনীতি বিরোধী হয় এমন আইন প্রণয়ন করা যাবে না। কিয়াসের মূলনীতি মানুষের জ্ঞানের পরিসীমার মধ্যে থাকতে হবে। যেসব বিষয়ের সমাধান কুরআন, হাদিস এবং ইজমার মাধ্যমে করা হয়েছে, সেসব বিষয়ে কিয়াস প্রযোজ্য হবে না। কিয়াস ইসলামি আদর্শ ও শিক্ষার পরিপন্থি হবে না। এর দ্বারা গৃহীত কোনো সিদ্ধান্ত পরবর্তীতে কুরআন-হাদিস দ্বারা প্রমাণিত হলে এটি পরিহার করতে হবে।
উপরোক্ত নীতিমালা অনুসরণ ও অনুকরণে নতুন নতুন সমস্যার সমাধানে কিয়াস প্রয়োগ করতে হবে।