উদ্দীপকে বার্ট্রান্ড রাসেলের যে উক্তি উদ্ধৃত করা হয়েছে তার আলোকে বিষয়টির প্রয়োগ দেখাও। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপক অনুযায়ী বার্ট্রান্ড রাসেল বলেছেন, "যুক্তিবিদ্যা হচ্ছে দর্শনের সারসত্তা।" কেননা যুক্তিবিদ্যা নির্ভুল চিন্তার কতকগুলো সাধারণ স্বতঃসিদ্ধ সূত্র সরবরাহ করে, যেমন: অভেদ নিয়ম, বিরোধ নিয়ম, মধ্যমরহিত নিয়ম, পর্যাপ্তহেতু নিয়ম, কার্যকারণ নিয়ম, প্রকৃতির নিয়মানুবর্তিতা নিয়ম ইত্যাদি। এগুলো আবার দর্শনেরও আলোচ্য বিষয় হিসাবে কাজ করে। দর্শন যুক্তিবিদ্যার মৌলিক নিয়মাবলির নিশ্চয়তা বিধান করে। প্রতিটি জ্ঞানের শাখাতেই কিছু কিছু স্বীকার্য সত্য থাকে। এগুলোকে বিনা প্রমাণেই সত্য বলে স্বীকার করে নেওয়া হয়। যুক্তিবিদ্যাও তেমনি বিনা বিচারে চিন্তার কতকগুলো মৌলিক নিয়মকে তার আলোচনার ভিত্তি বলে গ্রহণ করে। যুক্তিবিদ্যা এগুলোকে স্বতঃসিদ্ধ বলে গ্রহণ করে। আর দর্শন এগুলোর বৈধতা যুক্তির সাহায্যে প্রতিষ্ঠিত করে। যুক্তিবিদ্যা সঠিক যুক্তি- পদ্ধতির যে নিয়মাবলি নির্দেশ করে দর্শনকে সেসব মেনে চলতে হয়। সত্তার স্বরূপ ও অস্তিত্ব সম্পর্কে দর্শন যেসব যুক্তি প্রদর্শন করে সেগুলোকে অবশ্যই যুক্তিবিদ্যার নিয়ম- কানুনের সাথে সঙ্গতিপূর্ণ হতে হয়। সত্যকে অর্জন করা যেমন যুক্তিবিদ্যার মূল আদর্শ, ঠিক তেমনি দর্শন মানবজীবন এবং বিশ্ব প্রকৃতির অন্তরালে মূল সত্যকে জানতে চায়। যুক্তিবিদ্যা ও দর্শন উভয়ই সাক্ষ্য-প্রমাণ ও বিচারমূলক বিশ্লেষণের উপর নির্ভরশীল। যুক্তিবিদ্যা ও দর্শন উভয়ই জ্ঞান সাধনায় ব্রতী, উভয়ের জ্ঞান সর্বক্ষেত্রেই সুসংহত, সুসংবদ্ধ ও সুশৃঙ্খল' উভয়ের যৌক্তিক পদক্ষেপের কারণেই এরূপ সাদৃশ্য পরিলক্ষিত হয়। সর্বোপরি, মানবকল্যাণ সাধনের জন্য যুক্তিবিদ্যা ও দর্শন উভয়ই সমভাবে কার্যকরী হয়। তাই বার্ট্রান্ড রাসেল যথার্থই বলেছেন যে, 'যুক্তিবিদ্যা 'হলো দর্শনের সারসত্তা।'