1 Answers

উদ্দীপকে প্রদত্ত রবির প্রয়াত বাবার উক্তিটি হলো- 'জীববৃত্তি মানুষেরও আছে, পশু-পাখিরও আছে। ভেদাভেদ রেখা এখানে নয়। মানুষে মানুষেও ভেদরেখা আছে। তোমাকে হতে হবে সেই রেখাগুলোর ধারক। সূর্যের মতো হতে হবে তোমার দীপ্তি।'

এই উক্তিটিকে আমরা জাত্যর্থ ও ব্যক্ত্যর্থের আলোকে বিশ্লেষণ করতে পারি। 'মানুষ' একটি যৌক্তিক পদ। এই পদে মানুষের জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি রয়েছে। এটা 'মানুষ' নামক পদটির জাত্যর্থকে নির্দেশ করে। আবার যদি বলি, সকল মানুষ, তবে এখানে সৎ মানুষ ও অসৎ মানুষ সকলকেই বোঝায়। এদিক থেকে দেখা যায়, মানুষ নামক পদটির ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের ভিত্তিতে জাত্যর্থ হবে (জীববৃত্তি + বুদ্ধিবৃত্তি + সততা) আর 'সৎ মানুষ' পদটির ব্যক্ত্যর্থ হলো সকল সৎ মানুষ। তাই বলা যায়, মানুষে মানুষে পার্থক্য রয়েছে জাত্যর্থ ও ব্যক্ত্যর্থের ভিত্তিতে। আবার জীবের শুধু জীববৃত্তি রয়েছে। আর মানুষের অতিরিক্ত বুদ্ধিবৃত্তি রয়েছে। তাই জীব ও মানুষের পার্থক্য রেখা হলো বুদ্ধিবৃদ্ধি। এই বুদ্ধিবৃত্তির সাহায্যে মানুষ নিজেকে উন্নতির সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে পারে। উদ্দীপকে রবির বাবার বক্তব্যে এই প্রচ্ছন্ন নির্দেশ রয়েছে। রবি নিজেকে এই বুদ্ধিবৃত্তি ও সততার সাহায্য অন্যান্য মানুষ থেকে আলাদা ও উন্নত ব্যক্তিত্বসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে পারবে। রবিকে তার এই গন্তব্যের পথে সার্থক হতে হলে এই গুণগুলোর ধারক হতে হবে, তখন সমাজে সূর্যের মতো হবে তার দীপ্তি।

4 views

Related Questions