1 Answers

উদ্দীপকে প্রকল্পের বিষয়টির নির্দেশিত হয়েছে। নিচে এর প্রয়োজনীয়তা আলোচনা করা হলো-

আমাদের দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন ঘটনার সম্মুখীন হই এবং সেগুলোকে ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা অহরহ প্রকল্প প্রণয়ন করি। সব ঘটনার কারণ খুব সহজে জানা যায় না। তাই কারণ সম্বন্ধে প্রথমেই মনে একটি আন্দাজ করতে হয়। ধরা যাক, শুধু আমাদের ব্যবহারিক জীবনেই নয়, বিজ্ঞানের ক্ষেত্রে প্রকল্পের ব্যবহার অপরিহার্য। ঘটনাবলির মধ্যে কার্য- কারণ সম্পর্ক নির্ণয়ের উদ্দেশ্যে বৈজ্ঞানিক গবেষণার সময় একজন বিজ্ঞানী প্রকল্প প্রণয়নের মাধ্যমেই অগ্রসর হন। কোনো ঘটনার ব্যাখ্যাদানে একটি প্রকল্প কার্যকর না হলে তিনি তাকে বাতিল করে অপর একটি প্রকল্প গঠন করেন। বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক নিউটনের আবিষ্কৃত মাধ্যাকর্ষণ নিয়ম একদিন প্রকল্পের আকারেই তার মনে উদিত হয়েছিল। একদিন তিনি একটি আপেল গাছের তলায় বসেছিলেন। এমন সময় গাছ থেকে একটি আপেল তার সামনে টপ করে মাটিতে পড়ল। এ ছোট্ট ঘটনাটি বৈজ্ঞানিক নিউটনের মনে গভীরভাবে রেখাপাত করল। তিনি নিজেকে প্রশ্ন করলেন, ফলটি শূন্য স্থানের অন্যান্য দিকে গমন না করে মাটির দিকে পতিত হলো কেন? এর কারণ হিসিবে তিনি ধারণা করলেন, হয়তোবা মাটির আকর্ষণ শক্তির প্রভাবেই ফলটি ভূপাতিত হয়েছে। এ ধারণার বশবর্তী হয়ে তিনি বৈজ্ঞানিক অনুসন্ধানে ব্রতী হলেন এবং শেষ পর্যন্ত মাধ্যাকর্ষণ নিয়মটি আবিষ্কার করে ফেললেন। এভাবেই প্রকল্প প্রণয়নের মাধ্যমে বৈজ্ঞানিক অনুসন্ধান এগিয়ে চলে।

 

4 views

Related Questions