উদ্দীপকের আলোকে অনুরূপভাবে মিথ্যার সাথে বৈধ সিদ্ধান্তের একটি দৃষ্টান্ত উদ্ধৃত কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকে স্যার বললেন, প্রতীকী যুক্তিবিদ্যায় সহানুমানের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সত্যতা ও বৈধতা। কারণ অনেক সময় দেখা যায় যে, সহানুমানের আশ্রয় বাক্য ও সিদ্ধান্তসহ তিনটি বাক্যই মিথ্যা হয়েছে এবং তারপরেও সহানুমানটি বৈধ হয়েছে। এর কারণ হলো সত্যতা ও বৈধতা দুটি আলাদা বিষয়। আমাদের চিন্তা বা ধারণার মধ্যে যদি আত্মসঙ্গতি থাকে এবং সেই চিন্তা বা ধারণার সাথে যদি বাস্তবের মিল খুঁজে পাওয়া যায় তবে তাকে সত্যতা বলতে হবে; আর যদি মিল খুঁজে পাওয়া না যায় তবে ঐ চিন্তা বা ধারণা মিথ্যা হয়ে যাবে। কিন্তু চিন্তা রা ধারণার এ সত্য ও মিথ্যা প্রকাশিত হয় আমাদের উক্তি বা বাক্যের মধ্যে দিয়ে। কাজেই কোনো বাক্য বা বচনই শুধু সত্য বা মিথ্যা হতে পারে। অন্যদিকে বৈধতা আরোপিত হয় যুক্তির উপর। কোনো যুক্তির বৈধতা তার অন্তর্গত বাক্যের সত্যতার উপর নির্ভর করে না। যুক্তির ক্ষেত্রে আমাদের বিচার্য বিষয় হলো আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি বিধি অনুসারে নিঃসৃত হলো কিনা তা দেখা। সিদ্ধান্তটি আশ্রয়বাক্য থেকে বিধি অনুসারে নিঃসৃত হলে যুক্তিটি বৈধ হবে এবং না হলে যুক্তিটি অবৈধ হবে। এক্ষেত্রে দেখা যায় অনেক সময় প্রতিটি আশ্রয়বাক্য এবং সিদ্ধান্ত মিথ্যা হয়েও যুক্তিটি বৈধ হতে পারে। যেমন-
সব গরু হয় দ্বিপদ-মিথ্যা আশ্রয়বাক্য
সব ঘোড়া হয় গরু- মিথ্যা আশ্রয়বাক
∴ সব ঘোড়া হয় দ্বিপদ- মিথ্যা ও বৈধ সিদ্ধান্ত।
এই ন্যায় অনুমানটির আশ্রয়বাক্য দুটি থেকে বৈধভাবে সিদ্ধান্ত টানা হয়েছে। কিন্তু এর আশ্রয়বাক্য দুটি মিথ্যা হওয়ায় সিদ্ধান্ত মিথ্যা হয়েছে। সুতরাং এ যুক্তিটির ক্ষেত্রে আমরা পাচ্ছি "মিথ্যা + বৈধতা।”