1 Answers

উদ্দীপকের নানির প্রকল্পটি বৈধ প্রকল্প নয়। এর প্রমাণস্বরূপ একটি প্রকল্প বৈধ হতে হলে যেসব শর্ত পূরণ করতে হয় তা নিচে আলোচনা করা হলো-

⇒ প্রকল্প সুনির্দিষ্ট ও সুস্পষ্ট হতে হবে এবং প্রকল্প সামঞ্জস্যপূর্ণ ও যুক্তিযুক্ত হতে হবে। যদি স্ববিরোধী ও অযৌক্তিক হয়, তাহলে প্রকল্পকে বৈধ বলা যাবে না।

⇒ প্রকল্প অবশ্যই প্রতিষ্ঠিত সত্যের বা নিয়মের সাথে সংগতিপূর্ণ হতে হবে। যেসব নিয়ম সত্য বলে গৃহীত বা প্রতিষ্ঠিত হয়েছে, প্রকল্প সেসব নিয়মের বিরোধী হতে পারবে না। 

⇒ প্রকল্প অবশ্যই বাস্তব ঘটনাভিত্তিক হতে হবে এবং অবশ্যই একটি বাস্তব কারণ অনুমান করতে হবে।

⇒ প্রকল্প পরীক্ষামূলকভাবে সমর্থনযোগ্য হতে হবে। কারণ যে প্রকল্প প্রমাণ বা অপ্রমাণ কিছুই করা যায় না, বৈজ্ঞানিক অনুসন্ধানে তার কোনো মূল্য নেই।

⇒ প্রাসঙ্গিক ঘটনা ব্যাখ্যার জন্য প্রকল্প পর্যাপ্ত হতে হবে। 

⇒ বৈধ প্রকল্প এমন হবে, যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যাচাই করা যায়। 

⇒ বৈধ প্রকল্প সহজ সরল হতে হবে, জটিল বা দুর্বোধ্য হলে চলবে না।

সুতরাং উপরের আলোচনার সাপেক্ষে দেখা যায়, উদ্দীপকে নানির প্রকল্পটি বৈধ প্রকল্পের কোনো শর্তকেই পূরণ করে না। তাই এই প্রকল্পটি বৈধ প্রকল্পের সঙ্গে সংগতিপূর্ণ নয়।

6 views

Related Questions