1 Answers

উদ্দীপকে সামিনের বক্তব্যে বৈধ প্রকল্পের যে শর্ত মানা হয়নি নিচে তা ব্যাখ্যা করা হলো-

কোনো ঘটনার ব্যাখ্যায় সংশ্লিষ্ট কারণের সুনির্দিষ্ট স্বরূপ উল্লেখ করতে হবে। এক্ষেত্রে কোনোরূপ অস্পষ্ট ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। যেমন: উদ্দীপকের ঘটনায় সামসু মিয়ার পুকুরের মাছ মরে যাওয়ার কারণ হিসেবে বউকে দায়ী করা হলে তা হবে অস্পষ্ট। কেননা এ ব্যাখ্যা সঠিক ও নির্দিষ্টভাবে আলোচ্য বিষয়ের স্বরূপ নির্দেশ করে না। তাই এ ক্ষেত্রে প্রকল্পটি বৈধ হওয়ার জন্য সুনিদিষ্টভাবে বিষয়টির স্বরূপ জানতে হবে। এ প্রেক্ষিতেই বলা যায়, ঘটনার ব্যাখ্যায় প্রকল্প হতে হবে স্পষ্ট ও সুনির্দিষ্ট; আবার আলোচ্য ঘটনার সাথে অনুমিত প্রকল্পের সামঞ্জস্য থাকতে হবে অর্থাৎ এ ক্ষেত্রে গৃহীত প্রকল্পটি স্ববিরোধী হতে পারবে না। যেমন: উদ্দীপকে পুকুরের মাছ মরার জন্য বউ দায়ী বলে ধারণা করা হলে সে ধারণা হবে স্ববিরোধী। কারণ মাছ মরার সাথে বউয়ের কোনো সম্পৃক্ততা নেই। এ জাতীয় প্রকল্প ঘটনার যথার্থ ব্যাখ্যা দিতে পারে না। কাজেই ঘটনার যথার্থ ব্যাখ্যাদানের জন্য প্রয়োজন সংশ্লিষ্ট প্রকল্পের স্ববিরোধমুক্ত বা আত্মবিরোধমুক্ত হওয়া। আর এভাবেই একটি প্রকল্প বৈধ হিসেবে গৃহীত হতে পারে।

উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায়, উদ্দীপকে সামিনের বক্তব্যে বৈধ প্রকল্পের সুনির্দিষ্টতা ও স্পষ্টতা এবং স্ববিরোধমুক্ত প্রকল্পের শর্ত মানা হয়নি।

5 views

Related Questions