1 Answers
বৈধ প্রকল্পের দুটি শর্তাবলি উল্লেখ করা হলো-
(১) প্রকল্প সুনির্দিষ্ট ও স্পষ্ট হবে। কোনো ঘটনার ব্যাখ্যায় সংশ্লিষ্ট কারণের সুনির্দিষ্ট স্বরূপ উল্লেখ করতে হবে। এ ক্ষেত্রে কোনোরূপ অস্পষ্ট ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। যেমন: ভূমিকম্পের কারণ হিসেবে পৃথিবীর অভ্যন্তরীণ গোলগোগকে দায়ী করা হলে তা হবে অস্পষ্ট; কেননা এ ব্যাখ্যা সঠিক ও নির্দিষ্টভাবে আলোচ্য গোলযোগের স্বরূপ নির্দেশ করে না।
(২) প্রকল্প যৌক্তিক হবে, আলোচ্য ঘটনার ব্যাখ্যায় গৃহীত প্রকল্পটিকে হতে হবে যুক্তিসংগত। যেমন: 'ধূমকেতুর উদয় রাজার মৃত্যুর কারণ' এ প্রকল্পটি যৌক্তিক নয়। কারণ - ধূমকেতুর উদয়ের সাথে রাজার মৃত্যুর কোনো অনিবার্য সম্পর্ক নেই।
5 views
Answered