1 Answers
উদ্দীপকের দৃশ্য দুটি প্রকল্পের পরোক্ষন সমর্থনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এ কথাটি নিচে বিশ্লেষণ করা হলো-
জগতে এমন অনেক ঘটনা আছে যেগুলো সরাসরি পরীক্ষণ বা নিরীক্ষণের মাধ্যমে প্রয়োগ করা যায় না; বরং এ জাতীয় ঘটনার সাথে সংশ্লিষ্ট প্রকল্পকে বাস্তব অবস্থার দ্বারা পরোক্ষভাবে যাচাই করে নিতে হয়। এটিই হচ্ছে প্রকল্পের পরোক্ষ সমর্থন। মূলত অবরোহ পদ্ধতি ও সুসংগত ঘটনা সংকলন- এ দুটি প্রক্রিয়ার মাধ্যমে একটি প্রকল্পকে পরোক্ষভাবে সমর্থনের মাধ্যমে প্রমাণ করা হয়।
* অবরোহ পদ্ধতির মাধ্যমে সমর্থন: অবরোহ পদ্ধতি হচ্ছে সার্বিক কোনো বিষয়ের অন্তর্ভুক্ত করে একটি বিশেষ বিষয়ের সত্যতা প্রতিপাদন করা। আর যখন কোনো প্রকল্পকে সরাসরি পরীক্ষা করা যায় না, তখন অবরোহ পদ্ধতি প্রয়োগে প্রকল্পটিকে তার চেয়ে ব্যাপক কোনো প্রকল্পের অন্তর্ভুক্ত করে প্রমাণ করা যায়।
* সুসংগত ঘটনা সংকলনের মাধ্যমে সমর্থন: ঘটনা সংকলন হচ্ছে কতগুলো বিচ্ছিন্ন ঘটনাকে একত্রিত করে একটি সার্বিক ধারণা গঠন করা। আর যখন কোনো প্রকল্পকে সরাসরি পরীক্ষা করা যায় না, তখন আলোচ্য প্রকল্পের সাথে সংশ্লিষ্ট ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনাকে একত্রিত করে গৃহীত প্রকল্পের সাথে মিলিয়ে দেখতে হয়। এ ক্ষেত্রে প্রকল্পটি বাস্তবের সঙ্গে পরোক্ষ উপযোগিতার দিক থেকে সাদৃশ্যপূর্ণ হলে এবং এর মধ্যে কোনো বৈসাদৃশ্যপূ র্ণ দৃষ্টান্ত না পাওয়া গেলে প্রকল্পটি সুসংগত ঘটনা সংকলন দ্বারা সমর্থিত হয়েছে বলা যায়।
অপরদিকে উদ্দীপকের দৃশ্য-১ এ জারিফ অনুমান করেছিল পাহাড়ের গায়ে মেঘ এসে বাধা পায়। পরে দুরবীন যন্ত্রের সাহায্যে নিরীক্ষা করে দেখে সত্যিই সবসময় মেঘ এসে পাহাড়ের চূড়ায় ধাক্কা খায়, আর সেই পানি ঝরনা হয়ে নিচে আসে। অপরদিকে দৃশ্য-২ এ জারিফ অনুমান করে ব্যাংকের ক্যাশিয়াররা গ্লাসে ঢাকা ঘরে বসে কাজ করে বলে তাদের কথা শোনা যায় না। কারণ সে জানতে পারে, বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন শব্দ চলতে বায়ু লাগে। বায়ু ছাড়া শব্দ চলতে পারে না। তাই এটি প্রমাণিত হলো, যেহেতু গ্লাস দিয়ে বায়ু চলাচল করতে পারে না, সেহেতু ব্যাংকের ক্যাশিয়াররা গ্লাসে ঢাকা ঘরে বসে কাজ করে বলে তাদের কথা শোনা যায় না। অর্থাৎ দৃশ্য-১ ও দৃশ্য-২ এ প্রকল্প প্রমাণের প্রত্যক্ষ সমর্থনের প্রতিফলন ঘটেছে।
পরিশেষে বলা যায়, দৃশ্য-১ নিরীক্ষণের মাধ্যমে সমর্থন পদ্ধতি অনুসারে এবং দৃশ্য-২ পরীক্ষণের মাধ্যমে সমর্থন পদ্ধতি অনুসারে প্রকল্প প্রমাণিত হয়েছে। সুতরাং বলা যায়, উদ্দীপকের দৃশ্য দুটি প্রকল্পের পরোক্ষ সমর্থনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।