1 Answers

উদ্দীপকের প্রকল্প প্রমাণে পরোক্ষ সমর্থন পদ্ধতির প্রতিফলন ঘটেছে। কিন্তু প্রকল্প প্রমাণের আরও অনেক প্রমাণ রয়েছে নিচে তা বিশ্লেষণ করা হলো-

প্রথমত: প্রকল্পের অন্যতম প্রমাণ হলো তার অনন্যসাধারণ প্রকৃতি। অনেক সময় একটি ঘটনার কারণ হিসেবে একাধিক প্রকল্পকে বৈধতার শর্তপূরণ সাপেক্ষে গ্রহণ করতে হয়। এর মধ্যে যে প্রকল্পটি তার সমকক্ষ অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রকল্পকে অপ্রমাণ করে নিজেকে অনন্য ও একমাত্র ব্যাখ্যাকারীরূপে প্রতিষ্ঠিত করতে সক্ষম, সেই প্রকল্পটিই প্রমাণিত হয়ে নিয়ম বা মতবাদের পর্যায়ে উন্নীত হয়।

দ্বিতীয়ত: 'আরোহ সমন্বয়' হলো প্রকল্পের অন্যতম প্রমাণ। অনেক সময় কোনো একটি বিশেষ ঘটনাকে ব্যাখ্যা করার জন্য একটি প্রকল্প প্রণয়ন করা হয়; পরে দেখা যায়, প্রকল্পটি সেই ঘটনা ছাড়াও আরও কিছু ঘটনাকে ব্যাখ্যা করতে সক্ষম। সাধারণত প্রকল্পের এরূপ ক্ষমতাকেই বলে 'আরোহ সমন্বয়'।

তৃতীয়ত: প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ প্রমাণ হলো তার স্বয়ংসম্পূর্ণ প্রকৃতি। কোনো ঘটনাকে সুস্পষ্টরূপে ব্যাখ্যা করার উদ্দেশ্যে গৃহীত প্রকল্পটির প্রকৃতি স্বয়ংসম্পূর্ণ বা পর্যাপ্ত হলেই কেবল প্রকল্পটিকে প্রমাণিত হিসেবে গণ্য করা যায়।

চতুর্থত: প্রকল্প প্রমাণের একটি বিশেষ মানদণ্ড হলো তার ভবিষ্যদ্বাণী করার ক্ষমতা। কোনো প্রকল্প যখন বিশেষ কোনো ঘটনা সম্পর্কে সঠিকভাবে ভবিষ্যদ্বাণী করতে সক্ষম হয়, তখন সেই প্রকল্পটিকে প্রমাণিত হিসেবে গণ্য করা যায়।

পঞ্চমত: প্রকল্পের অন্যতম প্রমাণ হচ্ছে তার সরল প্রকৃতি। কোনো ঘটনার ব্যাখ্যার ক্ষেত্রে গৃহীত একাধিক প্রকল্পের মধ্যে যে প্রকল্পটি অন্যান্য প্রকল্পের চেয়ে অধিক মাত্রায় সরল প্রকৃতির হয়, সেই প্রকল্পটিই প্রমাণিত হিসেবে গণ্য করতে পারে, তাহলে জাটা হিসেবে তার মতবাদকে বাদ দিয়ে সরল মতবাদটিকেই সাধারণত গ্রহণ করা হয়।

সুতরাং বলা যায়, প্রকল্প প্রমাণের অনেকগুলো প্রমাণ রয়েছে।

5 views

Related Questions