1 Answers

নিরীক্ষণের ভুলের কারণে অন্বয়ী পদ্ধতির প্রয়োগে অবৈধ | সার্বিকীকরণ অনুপপত্তি ছাড়াও আরও অনেক অনুপপত্তি ঘটে। নিচে তা আলোচনা করা হলো-

অনিরীক্ষণজনিত অনুপপত্তি: কোনো একটি ঘটনাকে যেভাবে নিরীক্ষা করা উচিত, অথচ বাস্তবতা, অসাবধানতা অথবা দৃষ্টির প্রসারতা বা গভীরতার অভাবে সেভাবে নিরীক্ষণ করা না হলে যে যুক্তিদোষ সৃষ্টি হয়, তাকে বলা হয় অনিরীক্ষণ অনুপপত্তি। যেমন : একজন জাদুকর (Magician) আমাদের জাদু দেখানোর সময় প্রত্যেকটি প্রদর্শনের পূর্বেই তিনি কিছু বাক্য উচ্চারণ করলেন এবং হাতের কিছু ভঙ্গি দেখালেন। তার সাথে সাথে চমক লাগানো ঘটনা ঘটল। এক্ষেত্রে আমরা মনে করি, জাদুকরের ওসব বাক্য উচ্চারণ বা জাদুমন্ত্রের কারণেই সব চমক লাগানো ঘটনা ঘটে গেল; আসলে বাস্তবে তা নয়। বস্তুত, জাদুকর তার সুন্দর সুন্দর কথা ও অঙ্গভঙ্গির মাধ্যমে আমাদের দৃষ্টি অন্যত্র নিবদ্ধ করে আসল ঘটনা আমাদের দৃষ্টির অগোচরে রেখে দেন। ফলে ঘটনাগুলো যেভাবে ঘটেছে, সেভাবে দেখা সম্ভব না হওয়ায় এক্ষেত্রে অনিরীক্ষণ অনুপপত্তি বা দোষ সৃষ্টি হয়েছে।

কার্যকারণ সংক্রান্ত অনুপপত্তি: কার্যকারণ নিয়মকে সঠিকভাবে প্রয়োগ করা না গেলে উক্ত অনুপপত্তির সৃষ্টি হয়। অন্বয়ী পদ্ধতি কার্যকারণ নিয়ম ও সহ-অবস্থানের নিয়মের পার্থক্য নির্দেশে অপারগ; তাই অনেক ক্ষেত্রে এ পদ্ধতিটিকে দুটি সহ-অবস্থিত ঘটনার একটিকে অপরটির কারণ বলে ভুল করা হয়। ঘটনা নিরীক্ষণে আমরা দুটিকে একসাথে দেখি; এদের একটিকে আগে এবং অপরটিকে পরে দেখা যায়। যেমন : আমরা প্রথমে আকাশে বিদ্যুৎ চমকানো দেখি, তারপর বজ্রধ্বনি শুনি। অন্বয়ী পদ্ধতিতে এ সহ-অবস্থিত দুটি ঘটনার প্রথমটিকে (বিদ্যুৎ চমকানো) দ্বিতীয়টির (বজ্রধ্বনি) কারণ বলে মনে করা হয়। বাস্তবে কিন্তু তা নয়। বাস্তবে এ দুটি ঘটনা একই কারণে মেঘে মেঘে ঘর্ষণের দুটি সহকার্য। সুতরাং, বিদ্যুৎ চমকানোকে বজ্রধ্বনির কারণ মনে করা হলে বা সহকার্যকে কারণ মনে করলে অনুপপত্তি বা দোষ ঘটবে।

 

4 views

Related Questions