1 Answers

উদ্দীপকে রাফিদের শ্রেণিশিক্ষকের অনুমানকে বৈধ প্রকল্প হতে হলে অনুমানের আর যেসব শর্ত থাকতে হবে তা নিচে বিশ্লেষণ করা হলো-

প্রথমত: প্রকল্প হতে হবে সুনির্দিষ্ট ও স্পষ্ট, স্ববিরোধী বা অযৌক্তিক নয়। প্রকল্পের বৈধতার এ শর্তটি আবার চারটি বিষয়ের সাথে জড়িত। এগুলো হলো- (১) প্রকল্প হবে সুনির্দিষ্ট ও স্পষ্ট, (২) প্রকল্প হবে স্ববিরোধমুক্ত, (৩) প্রকল্প হবে যৌক্তিক এবং (৪) প্রকল্প আজগুবি হবে না।

দ্বিতীয়ত: প্রকল্প হতে হবে প্রাসঙ্গিক ও সামঞ্জস্যপূর্ণ। কোনো ঘটনাকে ব্যাখ্যা করার উদ্দেশ্যে গৃহীত প্রকল্প সংশ্লিষ্ট ঘটনার সাথে প্রাসঙ্গিক ও সামঞ্জস্যপূর্ণ হতে হবে।

তৃতীয়ত: প্রকল্প প্রতিষ্ঠিত নিয়মের সাথে সংগতিপূর্ণ হতে হবে। অর্থাৎ যেসব বিষয় আগে থেকেই স্বীকৃত বা প্রতিষ্ঠিত, সেসব বিষয়ের সাথে সংগতি বিধান করে কোনো ঘটনা সম্পর্কে প্রকল্প গঠন করতে হয়।

চতুর্থত: কোনো ঘটনার ব্যাখ্যায় সংশ্লিষ্ট প্রকল্পকে বাস্তব অভিজ্ঞতাভিত্তিক হতে হবে।

পঞ্চমত: ঘটনার ব্যাখ্যায় প্রকল্পতে পর্যাপ্ত হতে হবে। কিন্তু প্রকল্পটি যদি আংশিক হয় অথবা প্রকল্পটিতে যদি অন্যান্য প্রকল্পের সহায়তা গ্রহণ করতে হয়, তাহলে প্রকল্পটি হবে একটি অসম্পূর্ণ প্রকল্প। আর এরূপ প্রকল্প কখনোই বৈধ হিসেবে বিবেচিত হতে পারে না।

ষষ্ঠত: প্রকল্প অবশ্যই যাচাইযোগ্য হতে হবে। অর্থাৎ প্রকল্পটি প্রমাণ বা অপ্রমাণের যোগ্য হতে হবে।

সুতরাং বলা যায়, উদ্দীপকে রাফিদের শ্রেণিশিক্ষকের অনুমানটি বৈধ প্রকল্প হওয়ার জন্য উত্তরের শর্তগুলো অবশ্যই মেনে নিয়ে প্রকল্প গঠন করতে হবে। যেহেতু রাফিদের শ্রেণিশিক্ষক উক্ত শর্তাবলি অনুসরণ করেননি; সুতরাং তার অনুমানটি অবৈধ প্রকল্প ছিল।

5 views

Related Questions