1 Answers

উদ্দীপকে রাফিদের শ্রেণিশিক্ষকের অনুমানে একটি বৈধ 'প্রকল্পের যে শর্ত বিঘ্নিত করেছে তা হলো- 'প্রকল্প হবে সুনির্দিষ্ট ও সুস্পষ্ট।' নিচে তা ব্যাখ্যা করা হলো-

কোনো ঘটনার ব্যাখ্যায় সংশ্লিষ্ট কারণের সুনির্দিষ্ট স্বরূপ উল্লেখ করতে হবে; এ ক্ষেত্রে কোনোরূপ অস্পষ্ট ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। যেমন: ভূমিকম্পের কারণ হিসেবে পৃথিবীর অভ্যন্তরীণ গোলযোগকে দায়ী করা হলে তা হবে অস্পষ্ট। কেননা এ ব্যাখ্যা সঠিক ও নির্দিষ্টভাবে আলোচ্য গোলযোগের স্বরূপ নির্দেশ করে না। তাই এ ক্ষেত্রে প্রকল্পটির বৈধ হওয়ার জন্য সুনির্দিষ্টভাবে গোলযোগের স্বরূপ, অর্থাৎ গোলযোগটির ধরন কী, তা কীভাবে এবং কোথা থেকে ভূমিকম্পের উদ্ভব ঘটায় ইত্যাদি বিষয় স্পষ্ট করে উল্লেখ করতে হবে। বস্তুত প্রকল্প গঠনের উদ্দেশ্য হচ্ছে আলোচ্য ঘটনাকে সুস্পষ্টভাবে জানা। সে ক্ষেত্রে প্রকল্প যদি অস্পষ্ট হয়, তাহলে তার এ উদ্দেশ্য সফল হয় না এবং এরূপ প্রকল্প মূল্যহীন হিসেবে বিবেচিত হয়ে থাকে। এ পরিপ্রেক্ষিতেই বলা যায়, ঘটনার ব্যাখ্যায় প্রকল্পকে হতে হবে স্পষ্ট ও সুনির্দিষ্ট।

কিন্তু উদ্দীপকে রাফিদকে খুঁজে না পাওয়ার জন্য তার শ্রেণিশিক্ষকের অনুমান ছিল- মানসিক সমস্যাজনিত কারণ। তাই এতে স্পষ্ট ও সুনির্দিষ্ট কোন ব্যাখ্যা উপস্থাপিত না হওয়ায় এক্ষেত্রে প্রকল্পের সুনির্দিষ্টতা ও সুস্পষ্টতা গুণ বিঘ্নিত হয়েছে।

5 views

Related Questions