1 Answers
উদ্দীপকে শ্রেণিশিক্ষকের ঠিক করে দেওয়া ব্যবস্থাপনার কাজটি হলো পরিকল্পনা।
কার্যসম্পাদনের আগাম সিদ্ধান্ত গ্রহণকে পরিকল্পনা বলা হয়। পরিকল্পনায় ভবিষ্যতের কর্মপন্থা নির্ধারিত থাকে। কোন কাজ কে, কখন, কোথায়, কীভাবে সম্পাদন করবে তার আগাম সিদ্ধান্ত গ্রহণকে পরিকল্পনা বলা হয়।
উদ্দীপকে শিক্ষা সফরের পূর্বেই শ্রেণিশিক্ষক কীভাবে, কোথায়, কে, কখন কোন কাজ করবে তা ঠিক করে দেন বলে এটি একটি পরিকল্পনা। পরিকল্পনা হলো কাজ শুরুর পূর্ববর্তী কাজ এবং চিন্তন- মনন প্রক্রিয়া। প্রাতিষ্ঠানিক লক্ষ্য সামনে রেখেই পরিকল্পনা প্রণীত হয়। বাংলাদেশ কমার্স কলেজের শিক্ষা সফর হলো লক্ষ্য। আর এ লক্ষ্যকে সামনে রেখেই পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। 'পরিকল্পনা অনুযায়ী সঠিকভাবে কার্যসম্পাদন করা গেলে লক্ষ্য অর্জন সহজ হয়।
5 views
Answered