1 Answers

'আমি যত কাক দেখেছি, সবই কালো। অতএব সব কাক কালো'- শিক্ষক মহোদয়ের এ যুক্তিটি একটি অবৈধ যুক্তি। এই যুক্তিতে অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তি ঘটেছে। কার্যকারণ সম্পর্ক, প্রতিষ্ঠা ব্যতীত অবাধ অভিজ্ঞতার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করাকে 'অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তি' বলে। ব্যবহারিক জীবনে প্রতিটি ঘটনার সাথে কার্যকারণ সম্পর্ক বিদ্যমান। যুক্তিবিদ্যা যেহেতু কোনো বিষয়ে বৈধতা অথবা অবৈধতা নিরূপণ করে সুতরাং কার্যকারণ সূত্রের কোনো বৈসাদৃশ্য সৃষ্টি হলে বচনটি অবৈধ হয়ে যায়। এতে করে অনুপপত্তি সৃষ্টি হয়। যেমন- 'আমি যত কাক দেখেছি, সবই কালো অতএব সব কাক কালো।' উপর্যুক্ত যুক্তিটি অবৈধ। কারণ তাতে কেবল সীমিত সংখ্যক দৃষ্টান্তের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত টেনে বলা হয়েছে, সকল কাক হয় কালো। কিন্তু দৃষ্টান্তের সংখ্যা বাড়ালে অন্য রঙের কাক পাওয়া যেত। সেক্ষেত্রে বিরোধপূর্ণ অভিজ্ঞতা দিয়ে সিদ্ধান্ত স্থাপন করা সম্ভব হতো না। এজন্য যুক্তিটিতে অবাধ অভিজ্ঞতার ওপর জোর দিয়ে, সীমিত সংখ্যক দৃষ্টান্তের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করায় অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তি ঘটেছে।

5 views

Related Questions