1 Answers
'নেপোলিয়নের রাশিয়া অভিযানই তাঁর পতনের কারণ'- উদ্দীপকের উপস্থিত যুক্তিটি একটি অবৈধ যুক্তি। প্রত্যক্ষণের মাধ্যমে আমরা যে যথার্থ জ্ঞান পাই তাই নিরীক্ষণ। অনেক সময় নিরীক্ষণের সময় ভ্রান্তির সম্মুখীন হই। এতে সৃষ্টি হয় অবৈধ যুক্তি। যেমন- নেপোলিয়নের রাশিয়া অভিযানই তাঁর পতনের কারণ। এখানে দূরবর্তী শর্তকে কারণ হিসেবে গ্রহণজনিত অনুপপত্তি ফুটে উঠেছে। অব্যবহিত পূর্ববর্তী সাক্ষাৎ পূর্ববর্তী শর্তকে উপেক্ষা করে দূরবর্তী শর্তকে কারণ হিসেবে গ্রহণ করলে দূরবর্তী শর্তকে কারণ হিসেবে গ্রহণজনিত অনুপপত্তি বলে। উপর্যুক্ত যুক্তিটি অবৈধ। কারণ যুক্তিটিতে দূরবর্তী শর্তকে কারণ হিসেবে গ্রহণ করা হয়েছে। কিন্তু কার্যকারণ নিয়ম অনুসারে আমরা জানি, কারণ হবে অব্যবহিত পূর্ববর্তী বা সাক্ষাৎ পূর্ববর্তী ঘটনা। কারণ হবে নিকটবর্তী পূর্ববর্তী ঘটনা। এ যুক্তিটিতে রাশিয়া অভিযানকেই নেপোলিয়নের পতনের কারণ বলে উল্লেখ করা হয়েছে। রাশিয়া অভিযান নেপোলিয়নের পতনের অনেক পূর্ববর্তী ঘটনা। রাশিয়া অভিযানের পরও অনেক ঘটনা ঘটে যায়, যা নেপোলিয়নের পতনের সাথে যুক্ত। যেমন- নেপোলিয়নের অভিযানের পর দেশবাসী যদি মস্কোকে পুড়িয়ে না দিত, যদি অস্ট্রিয়া ও রাশিয়ার জনগণ তাঁর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা না করত, তাহলে হয়তো নেপোলিয়নের পরাজয় হতো না, ঘটনা অন্য দিকে প্রবাহিত হতো। এজন্য যুক্তিটিতে অব্যবহিত পূর্ববর্তী বা সাক্ষাৎ পূর্ববর্তী শর্তকে উপেক্ষা করে দূরবর্তী শর্তকে কারণ হিসেবে গ্রহণ করায় দূরবর্তী শর্তজনিত কার্যকারণ সংক্রান্ত অনুপপত্তি ঘটেছে।