1 Answers
আমি মনে করি, ABC ফ্যাশনে কর্মী অসন্তোষ দূরীকরণে 'জোড়া মই-শিকল' নীতির প্রয়োজনীয়তা রয়েছে।
প্রতিষ্ঠানের উপর থেকে শুরু করে একেবারে নিচের স্তর পর্যন্ত সাংগঠনিক নিয়মে প্রতিটি ব্যক্তি, বিভাগ ও উপবিভাগকে একে অন্যের সাথে যুক্ত করে দেওয়ার বা একই শিকলের অধীনে সবাইকে আবদ্ধ করার নীতিকেই ব্যবস্থাপনায় জোড়া মই-শিকল নীতি বলে।
উদ্দীপকে ABC ফ্যাশন একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান। এটি ঢাকার অদূরে ভালুকায় অবস্থিত। প্রতিষ্ঠানটি প্রতিবছর তৈরি পোশাক রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য প্রতিষ্ঠানে নিযুক্ত সর্বস্তরের কর্মীদের সিদ্ধান্ত গ্রহণে প্রাধান্য দেয়। কিন্তু বর্তমানে এরূপ কার্যক্রমের জন্য প্রতিষ্ঠানের অভ্যন্তরে কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এ অবস্থা মোকাবিলায় ABC ফ্যাশন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। এ কর্মী অসন্তোষ দূরীকরণে 'জোড়া মই-শিকল' নীতি ভূমিকা রাখতে পারে। এতে শিকলের উপর থেকে নিচ পর্যন্ত পারস্পরিক আবদ্ধতা কর্তৃত্বের প্রবাহ ও যোগাযোগের পথ নির্দেশ করে। কে কার অধীন, কে কার অধস্তন সহজে বোঝা যায়। ফলে সংঘবদ্ধতা জোরদার হয়। কোনো ব্যক্তি দলছাড়া হয়ে গেলে বা দলের বাইরে থাকলে তা ব্যক্তি এবং দল উভয়ের জন্য ক্ষতিকর। প্রতিষ্ঠানের যেকোনো পর্যায়ে সমস্যা বা অসন্তোষ দেখা দিলে তা উর্ধ্বতন সহজে জানতে পারে ও দ্রুত তার সমাধান সম্ভব হয়ে থাকে।
সুতরাং এটি স্পষ্ট যে, ABC ফ্যাশনে কর্মী অসন্তোষ দূরীকরণে 'জোড়া মই-শিকল' নীতির প্রয়োজনীয়তা রয়েছে।