1 Answers
উদ্দীপকে উল্লিখিত বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার সেবার মান সম্পর্কে আমি সন্তুষ্ট।উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা। এ সংস্থা বাংলাদেশের সড়ক পরিবহন ও যাতায়াত ব্যবস্থার উন্নয়ন এবং নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত রাষ্ট্রীয় মালিকানাধীন একটি সংস্থা। বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা রাষ্ট্রীয় মালিকানায় প্রতিষ্ঠিত এবং দেশের মানুষের জন্য বিভিন্ন সড়ক সেবা দিয়ে উপকার করে যাচ্ছে প্রতিনিয়ত।
উদ্দীপকে দেখা যায়, প্রতিষ্ঠানটির ঢাকা ও গাজীপুরে দুটি ওয়ার্কশপ আছে। সম্প্রতি ঢাকা শহরের স্কুলের শিশুদের আনা-নেওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি সেবা দিচ্ছে। এর ফলে স্কুলের শিশুরা নিরাপদে বাসায় পৌঁছতে পারবে এবং তাদের অভিভাবকরা নিশ্চিন্ত থাকবেন। সাথে সাথে তারা এ সংস্থার সেবা সম্পর্কে নিশ্চিত হবেন। এছাড়া এ সংস্থার চালকদের জন্য প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছে। বিভিন্ন রুটে এদের পরিবহন সার্ভিস চালু রেখেছে। যাতে মানুষ কম সময়ে তাদের গন্তব্যে পৌছতে পারে।
সুতরাং উদ্দীপকে উল্লিখিত বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা প্রতিষ্ঠানটির সেবার মান সম্পর্কে আমি সন্তুষ্ট।