1 Answers
উদ্দীপকের প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তার ভূমিকা সঠিক ছিল। উদ্দীপকের মা সুয়েটার ফ্যাক্টরিতে জাড়ামই-শিকল নীতি। জোড়া মই- শিকল নীতি অনুসারে কর্তৃত্ব শৃঙ্খল সংগঠনের সর্বোচ্চ স্তর হতে পর্যায়ক্রমে অধস্তনদের নিকট পৌঁছায় এবং কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে পরামর্শ, তথ্য প্রদান, কার্যবিবরণী উপস্থাপন ইত্যাদি সর্বনিম্ন স্তর হতে উপরের স্তরের দিকে ধাবিত হয়, যা প্রকৃত অর্থে একটি শিকলের রূপ ধারণ করে। এটি একটি দ্বিমুখী যোগাযোগ প্রক্রিয়া। প্রক্রিয়াটি পরস্পর সম্পর্কযুক্ত অবস্থায় উপরের দিক হতে নিচের দিকে এবং নিচ হতে উপরের দিকে তথ্যপ্রবাহ করে। অর্থাৎ জোড়া মই-শিকল নীতিতে নিচের স্তরের একজন কর্মী তার কোনো অভাব, অভিযোগ, পরামর্শ, তথ্য প্রদান, কার্যবিবরণী তার উপরস্থকে জানাবে। তিনি আবার তার উপরস্থকে জানাবে। এভাবে সর্বোচ্চ পর্যায়ে যাবে।
মা সুয়েটার ফ্যাক্টরিতে রবি এবং শফি একই পদে কর্মরত দুইজন কর্মী। তাদের বস কবির রহমান সাহেবের প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা। একদিন রবি ও শফির মধ্যে দ্বন্দ্ব দেখা দেওয়ায় রবি, শফির বিরুদ্ধে রহমান সাহেবের নিকট অভিযোগ করলে তিনি রবির ওপর চোখ রাঙিয়ে কবিরকে ডেকে তার অধস্তন কর্মীদের নিয়মকানুন শেখানোর নির্দেশ দেন।
উদ্দীপকের রবি এবং শফি তাদের বস কবিরকে অভিযোগ করার কথা। অথচ রবি এবং শফি তা না করে রহমান সাহেবকে অভিযোগ করেন। তাই উদ্দীপকের প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তার ভূমিকা সঠিক ছিল।