1 Answers

"উদ্দীপকে 'বই পড়া' প্রবন্ধের সম্পূর্ণ বক্তব্য প্রতিফলিত হয়নি।"- কথাটি সঠিক। 

জ্ঞানের রাজ্যে বিচরণ ও প্রকৃত শিক্ষা অর্জনের জন্য বই পড়তে হয়। মানুষ খুব সহজে বই পড়ে পৃথিবীর নানা কিছু সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে। বই মানুষকে পৃথিবীতে মানবকল্যাণে আত্মনিয়োগে অনুপ্রাণিত করে। সাহিত্যচর্চার জন্য বই পড়ার কোনো বিকল্প নেই। 

উদ্দীপকে বেগম রোকেয়ার শিক্ষাগ্রহণ এবং নারীজাগরণে তাঁর অবদানের দিকটি নির্দেশিত হয়েছে। এখানে পরিবারের বড়দের কাছে বিশেষ করে বড় ভাইয়ের কাছে পারিবারিক পরিমণ্ডলে বেগম রোকেয়ার শিক্ষা গ্রহণের কথা বলা হয়েছে। উদ্দীপকের এই বিষয়টি 'বই পড়া' প্রবন্ধে বই পড়ে প্রকৃত শিক্ষা অর্জনে সঙ্গে সাদৃশ্যপূর্ণ। উদ্দীপকের বিষয়টি ছাড়াও 'বই পড়া' প্রবন্ধে লেখক বর্তমান শিক্ষাব্যবস্থার ত্রুটি, প্রকৃত শিক্ষা অর্জনের বিভিন্ন প্রতিবন্ধকতা, শিক্ষার জটিলতা, শিক্ষাদানের ক্ষেত্রে স্কুল-কলেজের শিক্ষাদান পদ্ধতি, শিক্ষাক্ষেত্রে সাহিত্যের গুরুত্ব, বই পড়ার গুরুত্ব, মনের বিকাশ ও মানসিক স্বাস্থ্য রক্ষায় লাইব্রেরির গুরুত্ব ইত্যাদি বিষয় তুলে ধরেছেন। এসব বিষয় উদ্দীপকে নেই।

'বই পড়া' প্রবন্ধে লেখক শিক্ষাব্যবস্থার সামগ্রিক বিষয় আলোচনার মাধ্যমে মানুষের জীবনে বইয়ের অপরিহার্যতা এবং সাহিত্যচর্চার গুরুত্বের দিক বর্ণনা করেছেন। আর উদ্দীপকে শিক্ষা অর্জনে ব্যক্তির ইচ্ছা, পরিবারের ভূমিকা এবং নারীজাগরণে বেগম রোকেয়ার লেখনীর কথা বলা হয়েছে। এসব দিক বিবেচনা করে দেখলে বোঝা যায় যে, 'বই পড়া' প্রবন্ধে প্রতিফলিত লেখকের চিন্তা-চেতনার পূর্ণ প্রতিফলন উদ্দীপকে ঘটেনি। তাই আমি মনে করি উদ্দীপকে 'বই পড়া' প্রবন্ধের সম্পূর্ণ বক্তব্য প্রতিফলিত হয়নি।

4 views

Related Questions