1 Answers

উদ্দীপকের পরিস্থিতিতে এম এ খালেক ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী হবেন।

পেটেন্ট হলো নতুন আবিষ্কৃত ও নিবন্ধিত পণ্য বা সেবার ওপর আবিষ্কারকের এমন একচ্ছত্র অধিকার যার বলে তিনি এটি তৈরি, উন্নয়ন, ব্যবহার ও বিক্রয়ের একক অধিকার ভোগ করেন। এর বলে আবিষ্কারক অন্যকে লাইসেন্সও প্রদান করতে পারেন। ব্যবসায় জগতে প্রায়ই দেখা যায় প্রতিযোগিতায় টিকতে না পেরে কিছু অসাধু ব্যবসায়ী সুনামধারী কোনো আবিষ্কৃত পণ্য বা সেবা নকল করে বাজারে বিক্রয় করে স্বত্বাধিকারীকে ক্ষতিগ্রস্ত করেন। পেটেন্ট এর মাধ্যমে এরূপ নকল বা প্রতারণা রোধ করা সম্ভব হয়।

উদ্দীপকে দেখা যায়, এম এ খালেক কর্তৃক উদ্ভাবিত ও বিষয়কৃত সফওয়্যারটি অপর দুটি কোম্পানি ব্যবহার করছে যা অবৈধ। তবে পেটেন্ট বিক্রয় চুক্তি মোতাবেক এম এ খালেক যে কোম্পানির নিকট সফটওয়্যারটি বিক্রয় করেছেন উক্ত কোম্পানি ব্যতীত অন্য কেউ ব্যবহার করতে পারবে না। তাই বলা যায়, পেটেন্ট আইন মোতাবেক এম এ খালেকের অনুমতি ব্যতীত তার উদ্ভাবিত সফটওয়্যারটি ব্যবহার করার কারণে এম এ খালেক ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী হবেন।

5 views

Related Questions