1 Answers

জনাব কাশেম দেওয়ানি আইনের মাধ্যমে ক্ষতিপূরণ পাবেন। কপিরাইট আইন অনুযায়ী মৌলিক কর্মের রচয়িতা কর্মটির অনুলিপি তৈরি, প্রকাশ, পুনঃপ্রকাশ, প্রচার, অনুবাদ বা অভিযোজন করার একচেটিয়া কর্তৃত্বের অধিকারী। যথাযথ অনুমোদন বা লাইসেন্স ছাড়া বা লাইসেন্সে প্রাপ্ত ক্ষমতার বাইরে গিয়ে যদি কেউ উক্ত কর্ম বা এর অংশবিশেষ উৎপাদন, পুনঃউৎপাদন, অনুবাদ বা অভিযোজন কর্ম সম্পাদন করে তবে তা কপিরাইটের লঙ্ঘন বলে ধরা হয়। এরূপ লঙ্ঘন বা ভঙ্গের পরিণতি বা প্রতিকার দেওয়ানি ও ফৌজদারি আইনের মাধ্যমে করা হয়।

উদ্দীপকে জনাব কাশেম একজন স্বনামধন্য লেখক। সম্প্রতি তার লেখা নিবন্ধিত একটি বই বাজারে পাঠকদের মাঝে বেশ জনপ্রিয়তা পেয়েছে। বইয়ের কাটতি দেখে মি. আলম তার প্রকাশনা থেকে জনাব কাশেমকে না জানিয়ে বইটি পুনঃপ্রকাশ করে বাজারে ছাড়েন। এতে তিনি ক্ষতিগ্রস্ত হন এবং মি. আলমের বিরুদ্ধে মামলা দায়ের করেন। কপিরাইট আইন লঙ্ঘন করলে দেওয়ানি প্রতিকার আইনে বলা হয়েছে, যে ক্ষেত্রে কোনো কর্মের কপিরাইট অথবা কপিরাইট আইনের অন্যকোনো বিধান লঙ্ঘন করা হয় সেক্ষেত্রে স্বত্বাধিকারী নিষেধাজ্ঞা, ক্ষতিপূরণ প্রাপ্তি এবং অন্যান্য সকল আইনগত প্রতিকার পাওয়ার অধিকারী হবেন।

তাই বলা যায়, উদ্দীপকে জনাব কাশেম দেওয়ানি আইনের মাধ্যমে ক্ষতিপূরণ পাবেন।

5 views

Related Questions