1 Answers
কম্পিউটার নেটওয়ার্কিং এর মাধ্যমে ই-মেইল, ভয়েস মেইল, টেলেক্স, টেলিকনফারেন্সিং, মাল্টিমিডিয়া, ইন্টারনেট, বুলেটিন বোর্ড এবং ফ্যাক্স উপাদান ব্যবহার করে আমরা সবাই সবার হাতের মুঠোয়।
বর্তমানে যেকোনো অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে যোগাযোগ সঞ্জীবনী শক্তি হিসেবে বিবেচিত হয়। যোগাযোগ ফলপ্রসূতা সংবাদের দ্রুত এবং সঠিক প্রেরণ কার্যের ওপর নির্ভরশীল। যোগাযোগের কম্পিউটার নেটওয়ার্কিং মাধ্যম যোগাযোগ বার্তার সঠিক, যথাযথ ও দ্রুত প্রেরণ নিশ্চিত করে। বর্তমানে ব্যক্তিগত, সামাজিক ও অর্থনৈতিক যোগাযোগে মানুষ মৌখিক ও লিখিত বিভিন্ন প্রকার কম্পিউটার নেটওয়ার্কিং মাধ্যম ব্যবহার করে ঘরে বসেই ব্যবসায়িক সব ধরনের কার্যক্রম করতে পারছে।
এক কম্পিউটার থেকে ইন্টারনেটের মধ্য দিয়ে অন্য কম্পিউটারে দ্রুত যোগাযোগ করা যাচ্ছে ই-মেইলের মাধ্যমে। কম্পিউটারের মাধ্যমে তৎক্ষণাৎ ভয়েস মেইল, টেলেক্সের মাধ্যমে লিখিত বার্তার বিনিময় ঘটে। ফ্যাক্স টেলিফোনের সাহায্যে প্রেরকের ফ্যাক্স হতে প্রাপকের ফ্যাক্সে লিখিত সংবাদ, ছবি, গ্রাফ, চার্ট ইত্যাদি হুবহু কপি প্রেরণ করে। পৃথিবীর বিভিন্ন স্থানে বসে টেলিকনফারেন্সিং এর মাধ্যমে অনুষ্ঠান, সভা বা আলোচনা করা যাচ্ছে। ইন্টারনেট ক্ষুদ্র ক্ষুদ্র নেটওয়ার্কসমূহের সমন্বয়ে সৃষ্ট একটি বৃহৎ আন্তর্জাতিক নেটওয়ার্ক যা বিভিন্ন টেলিফোন লাইন, স্যাটেলাইট বা রেডিও সংযোগ দ্বারা সংযুক্ত। এর মাধ্যমে মুহূর্তেই পৃথিবীর যেকোনো প্রান্তের সাথে যোগাযোগ করা যাচ্ছে।
সুতরাং বলা যায়, কম্পিউটার নেটওয়ার্কিং এর মাধ্যমে উপরিউক্ত উপাদান ব্যবহার করে আমরা সবাই সবার হাতের মুঠোয়।