1 Answers

জনাব দলিলুর রহমান নিয়ন্ত্রণের আধুনিক কৌশল পার্ট ব্যবহারের মাধ্যমে বিক্রয় বৃদ্ধির কথা ভাবছেন।

যে পদ্ধতিতে প্রতিষ্ঠানের কাজগুলো কখন কীভাবে সম্পাদিত হচ্ছে, তা মোটা রেখার দ্বারা সংযুক্ত করে অধিক সতর্কতা অবলম্বন করে যে নিয়ন্ত্রণ ব্যবস্থা করা হয়, তাকে পার্ট বলে। এক্ষেত্রে জটিল কাজগুলো মোটা রেখার দ্বারা সংযুক্ত করে বিশেষ গুরুত্বারোপ করা হয়। ফলে নিয়ন্ত্রণকার্য সহজ হয়।

জনাব দলিলুর রহমান বাৎসরিক দুই লক্ষ পিস প্যান্ট বিক্রয়ের লক্ষ্য নির্ধদ্রণ করেন। কিন্তু বছর শেষে ১,৫০,০০০ পিস প্যান্ট বিক্রয় করতে সক্ষম হন। ফলে ৫০,০০০ পিস প্যান্ট বিক্রয়ে প্রতিষ্ঠান ব্যর্থ হয়। যদি জনাব দলিলুর রহমান কাজগুলোর মধ্যে সমতা রাখেন তাহলে বিক্রয় বৃদ্ধি পাবে।

জনাব দলিলুর রহমান প্রতিটি কাজ চিহ্নিত করে, কখন কতটুকু বিক্রয় করা যাবে ও সময় নির্ধারণ করে মোটা রেখা দ্বারা, সংযুক্ত করতে পারেন। তাহলে কোন ক্ষেত্রে কতটুকু বিচ্যুতি ঘটছে তা মোটা রেখার ওপর প্রভাব ফেলবে। এর দ্বারা তিনি প্রক্রিয়ার সমস্যা চিহ্নিত করতে পারবেন। ফলে তিনি অধিক সতর্কতার সাথে এটি সমাধান ও পরবর্তী, নিয়ন্ত্রণ পদক্ষেপ গ্রহণ করতে পারবেন। তাই বলা যায়, জনাব দলিলুর রহমান নিয়ন্ত্রণের আধুনিক কৌশল পার্ট ব্যবহার করা যুক্তিযুক্ত হবে।

4 views

Related Questions