1 Answers
আমার মতে নাজির উদ্দিন বিমাকারীর নিকট হতে কোনো ক্ষতিপূরণ- পাবেন না। কেননা তিনি ইচ্ছাকৃতভাবে অগ্নিসংযোগ ঘটিয়েছেন।
অগ্নি বিমার শর্তানুযায়ী বিমাকৃত বিষয়বস্তু অগ্নি দ্বারা ক্ষতিগ্রস্ত হলে, বিমাকারী ক্ষতিপূরণ করবে। বিমাচুক্তির শর্ত মোতাবেক নির্দিষ্ট কারণ দ্বারা সম্পত্তি ক্ষতিগ্রস্ত হলে বিমাকারী সম্পূর্ণ ক্ষতি আর্থিকভাবে পূরণ করতে বাধ্য থাকেন। কিন্তু বিমাচুক্তিতে উল্লেখ নেই এমন কোনো কারণে অগ্নিকাণ্ড সংঘটিত হলে বিমা কোম্পানি ক্ষতিপূরণ প্রদানে বাধ্য নয়।
উদ্দীপকের পাট ব্যবসায়ী নাজির উদ্দিন অগ্নিজনিত কারণে পাটের ক্ষতি হলে আর্থিকভাবে মোকাবিলা করার উদ্দেশ্যে একটি বিমা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। অর্থাৎ তিনি অগ্নিজনিত কারণে উদ্ভূত ক্ষতির বিপক্ষে অগ্নি বিমাপত্র গ্রহণ করেছেন। পরবর্তীতে অগ্নিকাণ্ডের ফলে নাজির উদ্দিনের গুদামের পাট পুড়ে যায়। জনাব নাজির উদ্দিন বিমা কোম্পানির নিকট ক্ষতিপূরণ পাওয়ার দাবি করেন। বিমাচুক্তির শর্ত মোতাবেক অগ্নিকান্ড সংঘটিত হয়নি কেননা নাজির উদ্দিন ইচ্ছাকৃতভাবে অগ্নিসংযোগ ঘটিয়েছেন। তাই বিমাকারী নাজির উদ্দিনকে ক্ষতিপূরণ দিতে বাধ্য নয়।
উদ্দীপকের নাজির উদ্দিন অগ্নিকাণ্ডের ফলে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছেন তা বিমাকৃত থাকা সত্ত্বেও ইচ্ছাকৃত অগ্নিসংযোগের কারণে তিনি বিমাকারীর নিকট হতে কোনো ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী নন।