1 Answers
উদ্দীপকে সাইফুল ইসলামের এলাকায় নদীভাঙন এর কারণে ভূমিক্ষয় হয়েছে। ভূমিক্ষয়ের প্রতিকারে কিছু পদক্ষেপ গ্রহণ অত্যাবশ্যক। এগুলোর মধ্যে বনায়ন, শস্য পর্যায় ও উন্নত চাষ পদ্ধতি অনুসরণ, পানি নিষ্কাশন, পরিত্যক্ত জমিতে ঘাস চাষ অন্যতম। শস্য পর্যায় ও উন্নত চাষ প্রযুক্তি অনুসরণ করলে কৃষি জমি আলগা হয়ে যায় না। আবার পানি নিষ্কাশনের পদ্ধতি জমির ওপর দিয়ে অতিরিক্ত পানি প্রবাহে বাধা সৃষ্টি করে ভূমি সংরক্ষণ করে। ডাল, মিষ্টি আলু জাতীয় আচ্ছাদন শস্যের চাষ করলে ভূমিক্ষয় হতে পারে না। জমিতে জৈব পদার্থ প্রয়োগ করলে মাটির দানাবন্ধন ভালো হয় যা ক্ষয়রোধ করে।
এছাড়া নদীভাঙন রোধে অন্যতম উপায় হলো নদীর ধারে প্রতিরক্ষামূলক বাঁধ নির্মাণ করা। নদীর তীরে বড় বড় গাছ থাকলে সেগুলোর শিকড়ও মাটিকে শক্ত করে ধরে রাখে এবং ভাঙনের কবল থেকে রক্ষা করে।
উপরোক্ত উপায়সমূহ অবলম্বন করে নদীভাঙন রোধ করা সম্ভব বলে আমি মনে করি।